Ajker Patrika

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরি ডেস্ক 
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ১৩ থেকে ২০তম গ্রেডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-২ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। লিখিত পরীক্ষার ফলের ভিত্তিতে ৪টি ক্যাটাগরির পদে সর্বমোট ২২৬ প্রার্থী পরবর্তী পরীক্ষার (ব্যবহারিক ও মৌখিক) জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

পদভিত্তিক ফল অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৩২ প্রার্থী ব্যবহারিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। এর মধ্যে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ৪৭, কম্পিউটার অপারেটর পদে ১৫ এবং অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭০ জন উত্তীর্ণ হয়েছেন। এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতে অফিস সহায়ক পদে সর্বোচ্চ ৯৪ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত