আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিভাগে ‘এসইও এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: এসইও এক্সিকিউটিভ।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংবাদপত্র, ম্যাগাজিন, অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল, ওয়েব মিডিয়া কিংবা ব্লগ-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
কাজের ধরন
* ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কি-ওয়ার্ড র্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট ও সার্চ ভিজিবিলিটি বাড়াতে কাজ করা।
* ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, robots.txt, ক্যানোনিক্যাল, রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়ন করা।
* নিউজ কনটেন্ট অপটিমাইজ করা।
* নিয়মিত SERP ও প্রতিযোগী বিশ্লেষণ করে নতুন কনটেন্ট ও র্যাঙ্কিংয়ের সুযোগ তৈরি করা।
* প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং তৈরি করা।
* Google Analytics ও Google Search Console-এর তথ্য বিশ্লেষণ করে এসইও পারফরম্যান্স পর্যালোচনা এবং মাসিক প্রতিবেদন তৈরি করা।
অতিরিক্ত যোগ্যতা
* কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান।
* Google Analytics, Google Search Console ও Google Trends ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা।
* Ahrefs, Semrush ও Screaming Frog SEO Tools ব্যবহারে অভিজ্ঞতা।
* এসইও-সংক্রান্ত নতুন কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগ করার আগ্রহ।
* অন-পেজ অপটিমাইজেশনে দক্ষতা।
বেতন ও সুযোগ-সুবিধা
আকর্ষণীয় বেতন। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
কর্মক্ষেত্র: অফিস।
চাকরির ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: বনশ্রী, ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন ওয়েবসাইটে।
আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর, ২০২৬।










