নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটি চারটি শূন্য পদে ৮৭৯ জনকে নিয়োগ দেবে। আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৪ জানুয়ারি (সোমবার) বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
পদসংখ্যা: ৩০টি
বেতন: ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৪৬৮টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: হিসাব করণিক
পদসংখ্যা: ৯৭টি
বেতন: ২১,৯০০-৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ২৮৪টি
বেতন: ২০,০০০-৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ভিজিট করুন এখানে।
আবেদনের শেষ সময়: ৪ জানুয়ারি ২০২৭, বিকেল ৪টা










