Ajker Patrika

আজই আবেদন করুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনে নিয়োগ

চাকরি ডেস্ক 
আজই আবেদন করুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ওয়ালটনে নিয়োগ
প্রতীকী ছবি

একটি সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি প্রতিষ্ঠানে চলছে নিয়োগ কার্যক্রম। দুটি প্রতিষ্ঠানেরই আবেদনের শেষ সময় আজ ১০ অক্টোবর, ২০২৬ তারিখ পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

২৮ জন নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ও দপ্তরে ১৯টি ক্যাটাগরিতে মোট ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৬ আগস্ট সকাল ৮টা থেকে। আজ ১০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করার পর প্রিন্টকপিসহ আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। পরীক্ষার ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধায় কর্মী নেবে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সাবসেকশন ইনচার্জ/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের লিংক।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত