বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩তম থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে ৪৪ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ১৮ জুন থেকে। এসএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
১. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৩. পদের নাম ও সংখ্যা: উচ্চমান সহকারী ৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি পাস। ওয়ার্ড প্রসেসিং অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৪. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী (উচ্চতর স্কেল) ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি পাস। ওয়ার্ড প্রসেসিংয়ে অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)
৫. পদের নাম ও সংখ্যা: হিসাব সহকারী (নিম্নতর স্কেল) ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৭. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৮. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ২০টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)
বয়সসীমা: ১ জুন তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৭ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা। ৮ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা। সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীদের জন্য আবেদন ফি ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিঙ্কে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই, ২০২৬; বিকেল ৫টা।
সূত্র: বিজ্ঞপ্তি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাগুলোতে সাংগঠনিককাঠামোর রাজস্ব খাতভুক্ত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ২৪ ক্যাটাগরিতে
২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার (এসআরএম) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার (আরও)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
২ ঘণ্টা আগে
গ্রামীণ হেলথটেক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি প্রজেক্ট আলো বিভাগে ‘ফাইন্যান্স এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ৫ জুলাই পর্যন্ত।
৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের আইসিটি/তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে ‘পিএমও এবং প্রযুক্তি গভর্ন্যান্স প্রধান’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত।
৩ ঘণ্টা আগে