বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী (পুর) পদে জনবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে।
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদের সংখ্যা: ২২ টি
বয়সসীমা: ২৫ মার্চ, ২০২০ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান বা নাতি-নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য এসএসসি/সমমান সনদ বাদে অন্য কোনো প্রশংসাপত্র/এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ বা কৃষিকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ের (এএমআইই) সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
অভিজ্ঞতা: প্রার্থীকে এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন: ২২,০০০-৫৩, ০৬০ টাকা (বেতন গ্রেড-৯, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
পরীক্ষার ফি: ১০০০ টাকা (অফেরতযোগ্য)
প্রয়োজনীয় তথ্য: প্রার্থীকে অবশ্যই সাম্প্রতিক তোলা (অনধিক ৩ মাসের মধ্যে) রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে। ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না। সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সংবলিত রঙিন ছবি আপলোড করতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও আবেদন করতে পারেন এই ঠিকানায় গিয়ে।
আবেদনের শেষ সময়: ৫ অক্টোবর, ২০২১ (বিকেল ৫ টা)
সূত্র: অফিশিয়াল ওয়েবসাইট

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাইম ব্যাংক পিএলসি। বেসরকারি ব্যাংকটি ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বর্তমান সময়ে তৃতীয় ভাষা জানা যেকোনো শিক্ষার্থীর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই ভাষা যদি হয় ফ্রেঞ্চ, তাহলে সুযোগের পরিধি আরও বেড়ে যায়। ফ্রেঞ্চ শুধু একটি বিদেশি ভাষা নয়, এটি আন্তর্জাতিক যোগাযোগ, উচ্চশিক্ষা এবং বৈশ্বিক ক্যারিয়ারের দরজা খুলে দেয়। ফ্রান্স, কানাডা, ইউরোপ ও আফ্রিকার বহু দেশে...
২০ ঘণ্টা আগে
প্রত্যেক মানুষের জীবনে স্বপ্ন এক অবিচ্ছেদ্য অংশ। ভালো চাকরি, সুন্দর জীবন এবং সমাজে একটি সম্মানজনক অবস্থান অর্জনের আকাঙ্ক্ষাই মানুষকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। তবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, সুস্পষ্ট লক্ষ্য এবং নিরলস প্রচেষ্টা।
১ দিন আগে
বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে বি-২০২৬ ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯টি শাখায় মোট ৪৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য শুধু পুরুষ প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ দিন আগে