বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৬ থেকে ১০ গ্রেডের ১৭ ক্যাটাগরিতে মোট ২২০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) ৬টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল)
৩টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৩. পদের নাম: সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) ২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: লেদার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) ৪টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-মেকানিক্যাল)/সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৭টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৬. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-সিভিল)/সহকারী প্রকৌশলী (সিভিল) ২২টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারি বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
৭. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-ইলেকট্রিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৮টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৮. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-মেকানিক্যাল)/উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৯টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
৯. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)/অফিসার (সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সিভিল)/উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১০. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) ১টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: আর্কিটেক্ট বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১১. পদের নাম: সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) ৪টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
১২. পদের নাম: সিনিয়র অফিসার (ল)/সিনিয়র অফিসার (আইন)/আইন অফিসার ৮১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৩. পদের নাম: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) ১৪টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ব্যাংকিং, অর্থনীতি, ব্যবস্থাপনা, ফিন্যান্স এবং হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৪. পদের নাম: ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট ১টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: বিবিএসহ এমবিএ বা এমবিএম। অথবা অর্থনীতি, কৃষি অর্থনীতি, হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৫. পদের নাম: আইন কর্মকর্তা ১টি, (গ্রেড-৬)
শিক্ষাগত যোগ্যতা: আইন বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
১৬. পদের নাম: সিনিয়র অফিসার (নিরীক্ষা) ২০টি, (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকসহ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোর্স কম্পিটেড (সিসি)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
১৭. পদের নাম: প্রটোকল অফিসার ১টি, (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।
বয়সসীমা: ১ এপ্রিল ২০২৬ তারিখে ১ থেকে ১৭ নম্বর পর্যন্ত সব পদের প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ হতে হবে। তবে ১৫ নম্বর পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন ফি: ২০০ টাকা।
আবেদনের নিয়ম: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এর আগে প্রার্থী তাঁর বিদ্যমান সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। নতুন প্রার্থী তাঁর পছন্দের পদের পাশে ‘Apply Online’ এ ক্লিক করলে যে পেজটি ওপেন হবে, তার নিচের অংশে Register Now লিংক পাবেন। উক্ত লিংকে গিয়ে সঠিক তথ্য দিয়ে নির্ধারিত ছক পূরণের পর ‘Submit Application’ এ ক্লিক করলে উক্ত পদে তাঁর আবেদন দাখিল সম্পন্ন হবে এবং একটি সিভি আইডি নম্বর পাবেন। এই সিভি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ভবিষ্যতে ব্যবহারের জন্য অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
সূত্র: বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট।
আরও পড়ুন:

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪তম থেকে ২০তম গ্রেডের ১২টি ক্যাটাগরিতে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ২৫ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৬ ঘণ্টা আগে
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৫-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। সিভিল জজ (সহকারী জজ) নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত এ পরীক্ষায় চূড়ান্তভাবে ২০০ প্রার্থীকে সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ফাস্টনেস প্রোডাক্ট বিভাগে ‘সেলস এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার সন্তান আরিফুল করিম সিয়াম। বাবার চাকরির সুবাদে তাঁর পরিবার নওগাঁয় বসবাস করতেন। সিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪১তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
৮ ঘণ্টা আগে