সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি ইসলামী শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি ডিরেক্ট সেলস অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার
বিভাগ: লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর/এমবিএ/বিবিএ
অন্য যোগ্যতা: কম্পিউটার দক্ষতা (এমএস অফিস, চ্যাট/ই-মেইল প্ল্যাটফর্ম) এবং ব্যাংকিং সিস্টেম দ্রুত শিখে নেওয়ার সক্ষমতা। নথিপত্র ব্যবস্থাপনার দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে প্রাসঙ্গিক অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৬
সূত্র: বিডিজবস ডটকম









