৭টি পদে মোট ৩৫ জন লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত বোর্ডের রাজস্ব খাতভুক্ত একটি ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউট এবং তিনটি ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ উপকেন্দ্র। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী-
পদের নাম: ইনস্ট্রাক্টর।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: ডিজাইনার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পদের নাম: হিসাব সহকারী।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে কম্পিউটার জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
পদের নাম: টেকনিশিয়ান।
পদসংখ্যা: ৯টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: তাঁত বুননের কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
পদের নাম: মাস্টার ডায়ার।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা অথবা বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাসসহ পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
পদের নাম: দক্ষ তাঁতি।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে।
অভিজ্ঞতা: সুতা থেকে কাপড় তৈরি পর্যন্ত বিভিন্ন প্রক্রিয়ায় সম্যক ও বাস্তব জ্ঞানসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম: ক্রাফটসম্যান।
পদসংখ্যা: ৪টি।
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
অভিজ্ঞতা: তাঁত বুননের কাজে তিন বছরের অভিজ্ঞতাসহ।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা।
বয়সসীমা: ২৭ মার্চ ২০২২ তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
যেভাবে আবেদন করতে হবে: পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ১ ও ২ নম্বর পদের জন্য পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা এবং ৩ থেকে ৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২২।
সূত্র: বাংলাদেশ তাঁত বোর্ডের ওয়েবসাইট

চাকরি আমাদের জীবিকার উৎস, তবে জীবনের একমাত্র লক্ষ্য নয়। অনেক সময় একটি চাকরি বেশি বেতন দেয়, কিন্তু কেড়ে নেয় সময়, স্বস্তি আর সম্পর্ক। আবার তুলনামূলক কম বেতনের একটি চাকরি দেয় নিশ্চিন্তে বাঁচার সুযোগ। তাই নতুন চাকরির প্রস্তাব হাতে এলে শুধু বেতনের অঙ্ক নয়, পুরো জীবনকে হিসাবের খাতায় রাখতে হয়।
৩ ঘণ্টা আগে
বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্চেন্ডাইজিং বিভাগে ‘ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের কার্ড অপারেশনস বিভাগে ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ রাজস্ব খাতভুক্ত ৯ম থেকে ২০তম গ্রেডের ১৪টি পদে মোট ৪৯ জনবল নিয়োগে আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩০ জুলাই ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
১৯ ঘণ্টা আগে