Ajker Patrika

মেঘনা পেট্রোলিয়ামে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক 
মেঘনা পেট্রোলিয়ামে চাকরির সুযোগ

মেঘনা পেট্রোলিয়াম পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠানটিতে ছয় ক্যাটাগরির মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন নেওয়া শুরু হয়েছে ১ সেপ্টেম্বর থেকে, চলবে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সিনিয়র অ্যাকাউন্টস অফিসার, ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএম অথবা সিএ সম্পন্নসহ স্নাতকোত্তর অথবা স্নাতকোত্তরসহ সিএ—নলেজ লেবেল/ সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস। অ্যাকাউন্টস/ফাইন্যান্স অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা। স্নাতকোত্তরসহ সিএ—নলেজ লেবেল/ সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাসের ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা।

২. পদের নাম ও সংখ্যা: সিনিয়র এইচআর অফিসার, ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সম্মানসহ এমকম (ব্যবস্থাপনা/ এইচআর), এমবিএ (ব্যবস্থাপনা/এইচআর) বা এমএসএস (লোকপ্রশাসন) ডিগ্রি। এইচআর/অ্যাডমিন/পার্সোনেল অফিসার হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২৯,০০০-৫৭,৫১০ টাকা।

৩. পদের নাম ও সংখ্যা: অপারেশনস অফিসার, ৮টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/ রসায়ন), এমবিএ বা বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/সিভিল/ ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/ পেট্রোলিয়াম) ডিগ্রি। অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ সিভিল/ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিকস/কেমিক্যাল/পাওয়ার/ অটোমোবাইল) ডিগ্রি।

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা।

৪. পদের নাম ও সংখ্যা: অ্যাকাউন্টস অফিসার, ২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সম্মানসহ এমকম/এমবিএ/এমবিএম অথবা সিএ কোর্স সম্পন্নসহ স্নাতকোত্তর পাস অথবা স্নাতকোত্তরসহ সিএ—নলেজ লেবেল/সিএমএ প্রফেশনাল লেভেল-২ পাস। অ্যাকাউন্টস/ ফাইন্যান্স/অডিটে তিন বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা।

৫. পদের নাম ও সংখ্যা: অফিসার (কনফিডেনশিয়াল), ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এমকম/এমএসএস/ এমএসসি/ এমবিএ/এমবিএম/এমএ ডিগ্রি। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কনফিডেনশিয়াল অফিসার হিসেবে কাজের তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা।

৬. পদের নাম ও সংখ্যা: জুনিয়র অফিসার (টেকনিক্যাল সার্ভিস), ১টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সম্মানসহ স্নাতকোত্তর (রসায়ন/

ভূ-তত্ত্ববিজ্ঞান) অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং (কেমিক্যাল/ পেট্রোলিয়াম) ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১ ও ২ নম্বর পদের বয়স সর্বোচ্চ ৩৬ বছর, ৩-৫ নম্বর পদের বয়স সর্বোচ্চ ৩৩ বছর এবং ৬ নম্বর পদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন ফি: সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য মোট ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা mpl.teletalk.com.bd লিংকে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা।

সূত্র: বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত