Ajker Patrika

কর্মী নেবে ইস্টার্ন ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 
আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১৬: ১৬
কর্মী নেবে ইস্টার্ন ব্যাংক, স্নাতক পাসেই আবেদনের সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং বিভাগে ‘ট্রেইনি রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৬ জুলাই পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

বিভাগের নাম: রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং।

পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি পাস।

অভিজ্ঞতা: উল্লেখ নেই।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: উল্লেখ নেই।

কর্মস্থল: যেকোনো জায়গায়।

বেতন: ৩১,০০০ টাকা (মাসিক)। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৬ জুলাই, ২০২৬।

সূত্র: বিডিজবস ডটকম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত