
কুনুতে নাজেলা বলা হয় মুসলিম উম্মাহর ওপর কোনো ব্যাপক বিপদ-আপদ, যুদ্ধবিগ্রহ বা শত্রুর পক্ষ থেকে বড় কোনো সংকট দেখা দিলে নামাজে বিশেষ যে দোয়া পড়া হয় তাকে। এটি নবীজি (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ, যা বিপদের সময় আল্লাহর সাহায্য লাভের অমোঘ হাতিয়ার।
ইমাম বাইহাকি তাঁর গ্রন্থে কুনুতে নাজেলার যে প্রসিদ্ধ দোয়াটি উল্লেখ করেছেন, তা নিচে দেওয়া হলো:
আরবি দোয়া:
اللَّهُمَّ اغْفِرْ لَنَا ، وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ ، وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ ، وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ ، وَانْصُرْهُمْ عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ، اللَّهُمَّ الْعَنْ كَفَرَةَ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيلِكَ ، وَيُكُذِّبُونَ رُسُلَكَ ، وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ اللَّهُمَّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمَ ، وَزَلْزِلْ أَقْدَامَهُمْ، وَأَنْزِلْ بِهِمْ بَأْسَكَ الَّذِى لاَ تَرُدُّهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ اللَّهُمَّ إِنَّا نَسْتَعِينُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُثْنِى عَلَيْكَ وَلاَ نَكْفُرُكَ، وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَفْجُرُكَ اللَّهُمَّ إِيَّاكَ نَعْبُدُ، وَلَكَ نُصَلِّى وَنَسْجُدُ، وَلَكَ نَسْعَى وَنَحْفِدُ ، نَخْشَى عَذَابَكَ الْجَدَّ، وَنَرْجُو رَحْمَتَكَ، إِنَّ عَذَابَكَ بِالْكَافِرِينَ مُلْحَقٌ.
বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মাগ্ফির লানা, ওয়া লিলমুমিনিনা ওয়াল্ মুমিনাতি ওয়াল্ মুসলিমিনা ওয়াল্ মুসলিমাত, ওয়া আল্লিফ বাইনা কুলুবিহিম, ওয়া আসলিহ্ যাতা বাইনিহিম, ওয়ান্সুরহুম আলা আদুউয়িকা ওয়া আদুউয়িহিম। আল্লাহুম্মাল্আন কাফারাতা আহলিল কিতাবিল্লাজিনা ইয়াসুদ্দূনা আন সাবিলিকা, ওয়া ইউকাজ্জিবুনা রুসুলাকা, ওয়া ইউকাতিলুনা আউলিয়াআকা। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, ওয়া জালজিল আকদামাহুম, ওয়া আন্জিল বিহিম বাস্সাকা আল্লাজি লা তারুদ্দুহু আনিল কাওমিল মুজরিমিন। আল্লাহুম্মা ইন্না নাস্তায়িনুকা ওয়া নাস্তাগ্ফিরুকা, ওয়া নুছনি আলাইকা ওয়া লা নাকফুরুকা, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মাইঁ ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকানাবুদু, ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু, ওয়া লাকা নাসআ ওয়া নাহফিদু, নাখশা আজাবাকাল জাদ্দা, ওয়া নারজু রাহমাতাকা, ইন্না আজাবাকা বিল কাফিরিনা মুলহাক।
অর্থ:
হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, ক্ষমা করুন সকল মুমিন নর-নারী ও মুসলিম নর-নারীকে। তাদের অন্তরসমূহে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি করুন, তাদের পারস্পরিক সম্পর্ক ও বিরোধ সংশোধন করে দিন, আর আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সাহায্য করুন।
হে আল্লাহ, আহলে কিতাবের সেই সব কাফিরের ওপর আপনার লানত বর্ষণ করুন, যারা আপনার পথ থেকে মানুষকে বাধা দেয়, আপনার রাসুলদের অস্বীকার করে এবং আপনার বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করে।
হে আল্লাহ, তাদের ঐক্য ও সিদ্ধান্তে বিভেদ সৃষ্টি করে দিন, তাদের পা টলমল করে দিন, আর তাদের ওপর আপনার সেই শাস্তি নাজিল করুন, যা অপরাধী সম্প্রদায় থেকে প্রত্যাখ্যান করা হয় না।
হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনারই সাহায্য চাই, আপনারই কাছে ক্ষমা প্রার্থনা করি, আপনারই প্রশংসা করি এবং আপনার সঙ্গে কুফরি করি না। যে আপনার অবাধ্যতায় লিপ্ত, আমরা তাকে পরিত্যাগ করি।
হে আল্লাহ, আমরা কেবল আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি ও সিজদা করি, আপনারই সন্তুষ্টির জন্য চেষ্টা করি ও শ্রম দিই। আমরা আপনার কঠোর শাস্তিকে ভয় করি এবং আপনার রহমতের আশা রাখি। নিশ্চয়ই আপনার শাস্তি কাফিরদের ওপর অবধারিত। (সুনানে বাইহাকি: ২৯৬২)
হাদিস ও ফিকাহ শাস্ত্রের আলোকে কুনুতে নাজেলা নিয়মিত পড়ার বিষয় নয়; বরং এটি বিশেষ পরিস্থিতির জন্য নির্ধারিত।
ফজরের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে স্থিরভাবে দাঁড়িয়ে ইমাম উচ্চ আওয়াজে এই দোয়াটি পড়বেন।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে
যারা আগেভাগে মসজিদে আসে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে—তাদের জন্য রয়েছে অতুলনীয় সওয়াবের প্রতিশ্রুতি। এমনকি কারও নামের পাশে লেখা হতে পারে উট সদকার সওয়াবও! হাদিস ও কোরআনের আলোকে আমরা জেনে নিতে পারি—এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তা কীভাবে যথাযথভাবে কাজে লাগানো যায়।
২০ ঘণ্টা আগে
তৎকালীন আরব সমাজ যখন ঘোর অমানিশায় আচ্ছন্ন ছিল, মজলুমের আর্তনাদে ভারী হয়ে উঠছিল আকাশ-বাতাস, আর মানবসভ্যতা বঞ্চনার হিমালয়ের নিচে ডুকরে কাঁদছিল—ঠিক তখনই ন্যায়বিচারের উজ্জ্বল ধ্রুবতারা হয়ে আগমন করেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)।
২১ ঘণ্টা আগে
একটি সংসারের কেন্দ্রবিন্দুতে থাকেন দুজন মানুষ—স্বামী ও স্ত্রী। একই ছাদের নিচে আলাদা চিন্তা ও অভ্যাসের দুজন মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহনশীলতার মাধ্যমে গড়ে তোলেন একটি নতুন জীবন। সুখী সংসার এক দিনে গড়ে ওঠে না; তা সময়ের পরতে পরতে নির্মিত হয়। সংসারের এই হাসি ইহকাল পেরিয়ে...
২১ ঘণ্টা আগে