নবী (সা.)-এর সঙ্গে সখ্য ছিল মদিনার এক ইহুদি বালকের। সে প্রায়ই নবীজি (সা.)-কে বিভিন্ন কাজে সাহায্য করত। নবীজির পবিত্র সান্নিধ্য পেয়ে বালকটির মন ধীরে ধীরে আলোকিত হচ্ছিল।
একদিন হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়ল। খবর পেয়ে নবীজি (সা.) তাকে দেখতে গেলেন। কেননা অসুস্থকে দেখতে যাওয়াও সওয়াবের কাজ। প্রিয় নবী (সা.) যখন তাঁর মাথায় হাত বুলিয়ে দিলেন, তখন বালকটি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। নবীজি (সা.) তাকে বললেন, ‘তুমি ইসলাম গ্রহণ করে নাও।’
বালকটি এক মুহূর্তের জন্য তাঁর পিতার দিকে তাকাল—যিনি কাছেই দাঁড়িয়ে ছিলেন। তাঁর চোখভরা ছিল দ্বিধা। বাবা কি রাজি হবেন?
বাবা তাঁর ছেলের অবস্থা বুঝতে পারলেন। তিনি দেখলেন, আল্লাহর নবীর চোখে কত গভীর মমতা। তিনি ছেলেকে বললেন, ‘আবুল কাসেমের কথা মেনে নাও।’ নবীজির ডাকনাম ছিল আবুল কাসেম।
বাবার অনুমতি পেয়ে বালকটি আর দেরি করল না। তৎক্ষণাৎ কালিমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল।
নবীজি (সা.) ঘর থেকে বেরিয়ে এলেন। তাঁর মুখে ছিল এক স্বর্গীয় হাসি। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ‘যাবতীয় প্রশংসা সেই আল্লাহর, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন।’
তথ্যসূত্র: সহিহ্ বুখারি: ১৩৫৬

গভীর রাতে অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে আতঙ্কিত না হয়ে সুন্নাহ অনুযায়ী কিছু আমল করলে দ্রুতই মনের ভয় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকা সম্ভব হয়। দুঃস্বপ্ন দেখলে ৫টি করণীয় হলো...
১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
ইসলামে বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বংশীয় পবিত্রতা এবং আত্মীয়তার বন্ধন রক্ষার স্বার্থে সুনির্দিষ্ট বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। কোরআন-হাদিসে স্থায়ী ও সাময়িক নিষিদ্ধ নারীদের (মাহরাম) যে তালিকা দেওয়া হয়েছে, তার আলোকে ফিকহের ইমামগণ প্রতিটি সূক্ষ্ম বিষয়ের সমাধান প্রদান করেছেন।
১৮ ঘণ্টা আগে
আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার একক মালিক। মানুষের জীবনের আলো-ছায়া, সুখ-দুঃখ, ভালো-মন্দ—সবই তাঁর সৃষ্টি ও হুকুমের অধীন। অরণ্যের একটি বৃক্ষপত্রও তাঁর অগোচরে এবং হুকুম ছাড়া ঝরে পড়ে না—এ সত্য প্রতিটি মুমিনের সুদৃঢ় বিশ্বাস। তবু প্রাত্যহিক জীবনের নানা ঘাত-প্রতিঘাতে দেখা যায়, মানুষ অজান্তেই ইমানের সরল-সোজা পথ
১ দিন আগে