আজ মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে। দেখলে যেকোনো ক্রেতারই আগ্রহ জন্মাবে। সেই আগ্রহ থেকে অনেকে কিনেও নিচ্ছেন তার কাছ থেকে। চলছে বেচাকেনা।
বাজারের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। দেখছিলেন মানুষের ব্যস্ত জীবন। হঠাৎ তাঁর চোখ আটকে যায় সেই খাদ্যশস্য বিক্রেতার কাছে। তাঁর তীক্ষ্ণ দৃষ্টি পড়ে শস্যের স্তূপের ওপর—মসৃণ আর ঝকঝকে শস্য। তবুও কিছু একটা ধরা পড়ল তার নজরে। তিনি এগিয়ে গেলেন। বিক্রেতাকে কিছু না বলে আলতো করে শস্যের স্তূপের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। নবী করিম (সা.) তো অবাক! রাগে তাঁর চোখ লাল হয়ে গেল। তিনি দেখলেন, ওপরের শস্যগুলো ভালো হলেও ভেতরেরগুলো ভেজা, সস্তা আর নিম্নমানের।
বিক্রেতা স্বপ্নেও ভাবেনি সে নবী করিম (সা.)-এর কাছে ধরা পড়বে। সে মনে করেছিল, ক্রেতাদের বোকা বানিয়ে এসব বিক্রি করে সন্ধ্যায় পকেট ভারী করে বাড়ি ফিরবে। কিন্তু কথায় তো আছে—সেখানে বাঘের ভয়, সেখানেই রাত হয়। অসাধু বিক্রেতা ভয়ে গুটিয়ে গেল। দৌড়ে কোন দিক দিয়ে পালাবে—তা ভাবতে ভাবতে সে অস্থির। সে জানে, নবী করিম (সা.) কখনোই অসৎ কাজ পছন্দ করেন না।
নবীজির চোখে এক গভীর বিরক্তি। তিনি দৃঢ় কণ্ঠে বিক্রেতাকে জিজ্ঞেস করলেন—‘এসব কী?’
লোকটি মাথা নিচু করে বলল, ‘ইয়া রাসুলাল্লাহ, বৃষ্টিতে ভিজে গিয়েছিল।’
নবীজি (সা.) বললেন, ‘তবে তুমি ভেতরের ভেজা অংশটুকু ওপরে রাখলে না কেন, যাতে লোকেরা তা দেখতে পায়? তুমি কেন ধোঁকার আশ্রয় নিলে? জেনে রেখো—যে ধোঁকা দেয়, সে আমার উম্মত নয়।’
নবী করিম (সা.)-এর এই ঘোষণা ছড়িয়ে পড়ল পুরো বাজারে। সব বিক্রেতারা সাবধান হয়ে গেল। তারা বুঝতে পারল—ইসলামে ধোঁকাবাজির কোনো স্থান নেই।
তথ্যসূত্র: সহিহ্ মুসলিম: ১০২

পবিত্র কোরআনুল কারিম হলো মানবজাতির জন্য পরম হেদায়েত, আত্মিক আরোগ্য ও সুরক্ষার এক অবিনশ্বর ভান্ডার। আর এই মহাগ্রন্থের ১১৪টি সুরার হাজারো আয়াতের মধ্যে সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ ও শ্রেষ্ঠ আয়াত হলো ‘আয়াতুল কুরসি’।
১৯ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ইসলামে জুমার দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসলমানদের জন্য দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ। জুমার দিনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো, এই দিনে এমন একটি মোবারক সময় রয়েছে, যখন আল্লাহ তাআলা বান্দার যেকোনো বৈধ দোয়া নিশ্চিতভাবে কবুল করেন। হাদিস শরিফে এই বিশেষ সময়টির ব্যাপারে অত্যন্ত...
২ দিন আগে
বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাবেক আইন ও সমাজকল্যাণ সম্পাদক, আলেম লেখক, সংগঠক মুফতি কাজী সিকান্দার (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল এবং তাঁর রচিত নতুন গ্রন্থ ‘আমি আল্লাহকে ভালোবাসি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২ দিন আগে