মহানবী (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। তাঁর চরিত্রের সুষমায় সবাই বিমোহিত হয়েছে। শিশুদের প্রতি ছিল নবীজির গভীর মমত্ববোধ। শিশুদের তিনি খুব ভালোবাসতেন। এ বিষয়ে বহু ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। মহানবী (সা.) শিশুদের চুমু খেতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, একবার মহানবী (সা.) তাঁর নাতি হাসান (রা.)-কে চুমু খেলেন।
আকরা ইবনে হাবিস (রা.) পাশে বসা ছিলেন। তিনি বললেন, ‘আমার ১০টা সন্তান, একজনকেও আমি কখনো চুমু দেইনি।’ নবীজি (সা.) তার দিকে তাকিয়ে বললেন, ‘নিশ্চয় যে দয়া করে না, তার প্রতিও দয়া করা হবে না।’ (বুখারি) শিশুদের মাথায় রাসুল (সা.) হাত বুলিয়ে আদর করতেন। হাদিসে এসেছে, নবীজি (সা.) আনসারি সাহাবিদের সঙ্গে দেখা করতে যেতেন। আনসারি শিশুরা নবীজির চতুর্দিকে ভিড় করত।
তিনি শিশুদের সালাম দিতেন, মাথায় হাত বুলাতেন এবং তাদের জন্য দোয়া করতেন। (নাসায়ি) শিশুদের সঙ্গে মহানবী (সা.) রসিকতা করতেন। আনাস (রা.) বলেন, রাসুল (সা.) প্রায়ই আমাকে বলতেন, ‘হে দুই কানের অধিকারী।’ বর্ণনাকারী আবু উসামা বলেন, অর্থাৎ তাঁর সঙ্গে তিনি (এ কথা বলে) রসিকতা করতেন। (তিরমিজি) শিশুদের প্রতি যে দয়া করে না, তার ব্যাপারে হাদিসে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এক হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী (সা.) এরশাদ করেন, ‘যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং আমাদের বড়দের অধিকারের প্রতি লক্ষ করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (আবু দাউদ) অন্য হাদিসে বর্ণিত হয়েছে, এক বেদুইন রাসুল (সা.)-এর কাছে এসে বলল, ‘আপনারা শিশুদের চুমু দেন, কিন্তু আমরা দেই না।’ নবীজি (সা.) বললেন, ‘আল্লাহ যদি তোমার হৃদয় হতে দয়া উঠিয়ে নেন, তবে তোমার ওপর আমার কি কোনো অধিকার আছে?’ (বুখারি)

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিভিত্তিক ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার’ (আইএসি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি নতুন সফটওয়্যার তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘হিলাল’। দিনের আলোতেও সূর্যের একেবারে কাছাকাছি থাকা অত্যন্ত সরু ও সূক্ষ্ম নতুন চাঁদ শনাক্তকরণ ও ছবি তোলার উদ্দেশ্যে এই...
৫ ঘণ্টা আগে
বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের সঙ্গে শুভেচ্ছা সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
মরুভূমির বালুকাবেলা যেন আজও ধারণ করে আছে সুদূর অতীতের সোনালি ইমানি ইতিহাস। সৌদি আরবের আল-বাহা অঞ্চলের আল-মাআল্লামাহ্ প্রত্নতাত্ত্বিক স্থানে সন্ধান মিলেছে ১৩০০ বছরের পুরোনো এক ঐতিহাসিক মসজিদের, যার কিবলার দেয়ালে খোদাই করা রয়েছে আখেরি নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও দরুদমাখা...
৯ ঘণ্টা আগে
চোখ মহান আল্লাহর দেওয়া পরম অমূল্য এক নিয়ামত। এটি মানুষের অন্তরের প্রধান প্রবেশদ্বারও বটে। চোখের নিয়ন্ত্রণ হারিয়ে গেলে মুহূর্তের মধ্যেই কলুষিত হয়ে পড়ে আত্মার শুভ্রতা। বিশেষ করে প্রযুক্তিনির্ভর এই আধুনিক যুগে নির্জনে কিংবা রাজপথে—সবচেয়ে বড় ইমানি সংগ্রাম হলো চোখের কুদৃষ্টি থেকে বাঁচা...
১৪ ঘণ্টা আগে