
ইরানের ভূখণ্ডে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর দক্ষিণ ইরানে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর থেকে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র নিচে তুলে ধরা হলো।
যা জানা গেছে—
বিমানের মডেল ও অবস্থান: দক্ষিণ ইরানের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৫ই ফাইটার জেট ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এক ক্রু সদস্য উদ্ধার: বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, মার্কিন বাহিনী ওই যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, একটি এফ-১৫ই জেটে সাধারণত দুজন ক্রু সদস্য থাকেন।
হোয়াইট হাউসের তৎপরতা: হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ব্রিফ করা হয়েছে।
বিশাল পুরস্কারের ঘোষণা: ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোনো মার্কিন ক্রু সদস্যকে জীবিত ধরতে পারলে ১০ বিলিয়ন বা এক হাজার কোটি তোমান (যা প্রায় ৫০ হাজার ব্রিটিশ পাউন্ডের সমতুল্য) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
যা এখনো অজানা
একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও বিমানের অন্য সদস্যদের (যদি থেকে থাকেন) বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুদ্ধবিমানটি ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে ভূপাতিত হয়েছে, তা এখনো অস্পষ্ট।
এই স্পর্শকাতর ঘটনা নিয়ে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রকাশ্য মন্তব্য পাওয়া যায়নি।

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই সদস্যকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন বাহিনী যখন নিখোঁজ দুই সদস্যকে খুঁজে বের করতে তল্লাশি অভিযান চালাচ্ছে, তখন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ জীবিত মার্কিন পাইলটকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন...
১ ঘণ্টা আগে
এই যুদ্ধবিমানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো এর দুই আসনবিশিষ্ট ককপিট। সামনের আসনে পাইলট বসে বিমানটি নিয়ন্ত্রণ করেন। পেছনের আসনে বসেন একজন ক্রু। তাঁর সামনে চারটি স্ক্রিন থাকে ও তাঁর প্রধান কাজ হলো লক্ষ্যবস্তু নির্বাচন করা এবং প্রতিটি হামলার জন্য অস্ত্রগুলোকে সঠিকভাবে প্রোগ্রাম করা।
৩ ঘণ্টা আগে
ইরানের আকাশসীমায় ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদমাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয়।
৪ ঘণ্টা আগে