
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে সংঘটিত প্রতারণার দায় স্বীকার করেছেন ২৪ বছর বয়সী বাংলাদেশি ইফতেখার লতিফ নিয়ন। ডিজিটাল প্রতারণার (wire fraud) এই অপরাধে সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে তাঁর। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট তথা বিচার বিভাগ এক অফিশিয়াল বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
মার্কিন অ্যাটর্নি মাইকেল ডি’জিয়াকোমো এ তথ্য জানিয়েছেন। প্রধান মার্কিন জেলা বিচারক এলিজাবেথ এ. উলফোর্ডের আদালতে নিয়ন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগে দোষ স্বীকার করেন। মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালে নিয়ন আরও কয়েকজনের সঙ্গে মিলে তিনজন ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করেন। এসব প্রতারণার ঘটনায় ভুক্তভোগীরা সবাই বয়স্ক ছিলেন।
মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৫ সালের মার্চে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কে বসবাসকারী ৬৮ বছর বয়সী এক নারীর ক্রেডিট কার্ডের তথ্য নিয়নের সহযোগীরা সংগ্রহ করে। এরপর তার কার্ডে ‘ভাইরাস প্রোটেকশন সফটওয়্যার’-এর নামে একটি অননুমোদিত ফি কেটে নেওয়া হয়। এই ফি’র দেখতে পেয়ে নারীটি এমন একটি নম্বরে ফোন করেন, যেটিকে তিনি ওই ‘ভাইরাস প্রোটেকশন সফটওয়্যার কোম্পানি’র নম্বর বলে মনে করেছিলেন। নিয়নের সহযোগীরা ফোনটি ধরে নিজেদের ওই কোম্পানির ‘প্রতিনিধি’ হিসেবে মিথ্যা পরিচয় দেয়।
তারা ওই নারীকে বলে, টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে তাঁর কম্পিউটারে কোম্পানির ‘প্রতিনিধি’কে রিমোট অ্যাক্সেস দিতে হবে। নারীটি তাতে সম্মতি দেন। তবে রিফান্ড দেওয়ার পরিবর্তে সহযোগী তাঁর অজান্তে ও অনুমতি ছাড়াই তার সেভিংস অ্যাকাউন্ট থেকে ২০ হাজার ডলার চেকিং অ্যাকাউন্টে স্থানান্তর করে। এরপর এমনভাবে লেনদেনটি সম্পন্ন করা হয়, যাতে মনে হয় ‘প্রতিনিধি’ ভুল করে ২০ হাজার ডলারের রিফান্ড ওই অ্যাকাউন্টে জমা করেছেন।
এরপর ওই ‘প্রতিনিধি’ ওই নারীকে জানায়, তাঁকে ১৯ হাজার ৫০০ ডলার ‘ফেরত’ দিতে হবে। এজন্য তাঁকে নগদ টাকা তুলে একটি নির্দিষ্ট স্থানে নিয়নের সঙ্গে দেখা করতে বলা হয়। ওই নারী নির্দেশনা অনুযায়ী টাকা তুলে নির্ধারিত স্থানে নিয়নের সঙ্গে দেখা করেন।
২০২৫ সালের এপ্রিলে ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্কের ৭৩ বছর বয়সী এক ব্যক্তি নিয়নের এক সহযোগীর কাছ থেকে একটি ই-মেইল পান। সেখানে সহযোগী নিজেকে ‘গিক স্কোয়াডে’র (এটি একটি টেক সাপোর্ট ও কম্পিউটার মেরামত পরিষেবা প্রতিষ্ঠান) প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।
ই-মেইলে ওই ব্যক্তিকে জানানো হয়, ১২ ঘণ্টার মধ্যে তাঁর ‘গিক স্কোয়াড সাবস্ক্রিপশন’ নবায়ন হবে এবং এজন্য তাঁর কাছ থেকে ৩২৯ দশমিক ৯৯ ডলার নেওয়া হবে। এ অর্থ কাটা ঠেকাতে তাঁকে একটি নির্দিষ্ট নম্বরে ‘গিক স্কোয়াডের’ সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ব্যক্তিটি নম্বরটিতে ফোন করলে নিয়নের এক সহযোগী তাঁকে পাল্টা ফোন করে এবং নিজেকে ‘গিক স্কোয়াড সুপারভাইজার’ হিসেবে পরিচয় দেয়। তাঁকে বলা হয়, তিনি ৪৪০ ডলার রিফান্ড পাবেন।
এরপর ওই সহযোগী দাবি করে, ভুল করে তার অ্যাকাউন্টে ৩০ হাজার ডলার রিফান্ড জমা হয়েছে এবং এর মধ্যে ২৮ হাজার ডলার ফেরত দিতে হবে। ব্যক্তি নিজের অ্যাকাউন্ট পরীক্ষা করে ৩০ হাজার ডলারের একটি ‘পেন্ডিং’ জমা দেখতে পান।
নিয়নের এক সহযোগীর নির্দেশে তিনি ২৮ হাজার ডলার নগদে তুলে নির্দিষ্ট একটি স্থানে নিয়ন ও তাঁর এক সহযোগীর হাতে তুলে দেন। পরদিন নিজের অ্যাকাউন্ট পরীক্ষা করে তিনি বুঝতে পারেন, ৩০ হাজার ডলারের কথিত জমাটি কখনোই সম্পন্ন বা ক্লিয়ার হয়নি।
এ ছাড়া, ২০২৫ সালের এপ্রিলেই ওহাইওর ৮২ বছর বয়সী আরেক ব্যক্তিকে নিয়নের এক সহযোগী ফোন করে। সহযোগী মিথ্যাভাবে নিজেকে পেপ্যালের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয় এবং দাবি করে, ওই ব্যক্তির অ্যাকাউন্টে একটি “ত্রুটি” হয়েছে। ওই ব্যক্তিকে নিজের অ্যাকাউন্ট থেকে ১৫ হাজার ডলার তুলে একটি নির্দিষ্ট স্থানে নিয়নের হাতে তুলে দিতে বলা হয়। তিনি এ নিয়ে অভিযোগ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত স্থানে নিয়নের সঙ্গে দেখা করেন এবং তাকে ১৪ হাজার ৫০০ ডলার দেন।
মামলাটি পরিচালনা করছেন সহকারী মার্কিন অ্যাটর্নি মেগান কে. ম্যাকগুরিরে। এই দোষ স্বীকারের ঘটনা তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ইন্টারনাল রেভিনিউ সার্ভিস ক্রিমিনাল ইনভেস্টিগেশন নিউইয়র্ক, নিউইয়র্ক স্টেট পুলিশ এবং ওহাইওর পেপার পাইক পুলিশ ডিপার্টমেন্ট।
এফবিআইয়ের তদন্তে নেতৃত্ব দিয়েছেন স্পেশাল এজেন্ট-ইন-চার্জ অ্যালেন ডি. ডেভিস দ্বিতীয়। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস ক্রিমিনাল ইনভেস্টিগেশন নিউইয়র্কের নেতৃত্বে ছিলেন স্পেশাল এজেন্ট-ইন-চার্জ হ্যারি টি. চ্যাভিস জুনিয়র। নিউইয়র্ক স্টেট পুলিশের তদন্তে নেতৃত্ব দিয়েছেন মেজর কেভিন সুচার। আর পেপার পাইক, ওহাইও পুলিশ ডিপার্টমেন্টের নেতৃত্বে ছিলেন চিফ কার্ল ডিয়েটজ।
প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করায় নিয়নের সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে। তাঁর সাজা ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। প্রধান মার্কিন জেলা বিচারক এলিজাবেথ এ. উলফোর্ডের আদালতেই তাঁর সাজা ঘোষণা করা হবে।

অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সরিয়ে দেওয়ার অভিযানের মধ্যেই প্রায় এক ডজন ফিলিস্তিনি পরিবারকে নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। একই সময়ে, বসতি স্থাপনকারীদের অবরোধে তিনটি ফিলিস্তিনি পরিবার কয়েক দিন ধরে বিদ্যুৎ ও পানি ছাড়া বাড়িতে আটকা পড়ে ছিল।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বলেছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভেস্তে যাওয়া, বৈশ্বিক তেল সরবরাহ কমে যাওয়া এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকার মধ্যেও তারা অনির্দিষ্টকাল ইরানের ওপর নৌ অবরোধ বজায় রাখতে পারবে। একই সঙ্গে তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর কথাও জানিয়েছে ওয়াশিংটন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে মরিয়া হয়ে উঠেছে ভারত। এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালাচ্ছে নয়াদিল্লি। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকীকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের ভেতরের দুরবস্থা নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ‘সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপিত হয়েছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
১১ ঘণ্টা আগে