
খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায়, বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণন ও মিনেসোটাভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল। গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি বছর শুরু হয়েছিল।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, কারগিল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি এবং বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য বিতরণের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ২০২৩ সাল থেকে ব্রায়ান সাইকস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারি এবং তার পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লাভ অর্জন করেছিল। তবে বর্তমানে খাদ্যপণ্যের মূল্য কমছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি দপ্তর। অন্যদিকে, উত্তর আমেরিকায় গরুর মাংস প্রক্রিয়াকরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হলো কারগিল।
ব্লুমবার্গ এই বছরের শুরুতে একটি প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে শেষ হওয়া অর্থবছরে দৈত্যকার এই প্রতিষ্ঠানটির মুনাফা ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে। যা ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মুনাফা এবং ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত রেকর্ড মুনাফা ৬৭০ কোটি ডলারের অর্ধেকেরও কম।
২০২৪ সালের তথ্য অনুযায়ী কারগিলের কর্মী সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে।
জুন মাসে, কারগিল ঘোষণা করেছিল যে তারা আটলান্টায় একটি হাব খুলছে এবং ৪০০টি প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, ‘ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা আমাদের কাজের ধরন পরিবর্তন ও শক্তিশালী করতে পারি।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দায়িত্ব পালন করা সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট তিনি। তাঁর চিকিৎসক জানিয়েছেন, ট্রাম্প ‘চমৎকার স্বাস্থ্যের’ অধিকারী। তবে এই বক্তব্যের সত্যতা কতটুকু তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবারই।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায় সোমবারের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৩ হাজার ৪৯৪ জন এবং এখনও ৪৯৬ জন নিখোঁজ রয়েছেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েয়া এই তথ্য জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি কারাগারগুলোতে বর্তমানে মোট ৪ হাজার ৭৬৯ জন তরুণ ফিলিস্তিনি নারী ও পুরুষ আটক রয়েছেন। গতকাল বুধবার ফিলিস্তিনি বন্দিবিষয়ক কমিশনের প্রধান রাইদ আবু আল-হুমুস এই তথ্য জানান। খবর তুরস্কের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
৩ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্তের কাছে দুই ব্যক্তিকে আটক করেছে। তাদের একজনকে পাকিস্তানি নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে এবং তাঁর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) সঙ্গে যোগাযোগ ছিল কি না, তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে