কৃষিপণ্য

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ
বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সক্ষমতা বাড়াতে ভ্যালু চেইনভিত্তিক নতুন অর্থায়ন মডেল চালুর উদ্যোগ নিয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি। সুইজারল্যান্ডভিত্তিক উন্নয়ন সংস্থা সুইসকন্ট্যাক্টের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

ঝুঁকিপূর্ণ সেতুতে ভোগান্তি ৫০ হাজার মানুষের, গার্ডার সেতুর দাবি
বরগুনার আমতলীতে আমড়াগাছিয়া নদীর ওপর গার্ডার সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েক হাজার মানুষ। খেকুয়ারী বাজারসংলগ্ন লোহার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও যান চলাচলের অনুপযোগী থাকায় ভোগান্তিতে পড়েছেন দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও বাজারজাতকরণ।

পাহাড়ের কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাবনা দেখছে সরকার, চাঁদাবাজি ও সংরক্ষণ বাধা
খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষিপণ্য রপ্তানি প্রশিক্ষণে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ পাহাড়ি ফল ও মসলা রপ্তানিতে মানসম্মত উৎপাদন, উন্নত বিপণন, চাঁদাবাজি বন্ধ এবং সংরক্ষণব্যবস্থা নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়েছেন। কৃষকেরা হিমাগার ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

পাহাড়ের জমি অর্থনৈতিকভাবে কাজে লাগানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর
পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, ‘পাহাড়ে এমন ধরনের বৃক্ষ ও কৃষিপণ্য নির্বাচন করতে হবে, যেগুলোর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে লাভবান হবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং পাহাড়ের অর্থনীতিও শক্তিশালী হবে।’












