
ইরানের প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েল তেহরানের জ্বালানি তেলের অবকাঠামোগুলোতে হামলা চালাতে চায়। আর বিষয়টি মূল্যায়ন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানি হামলার জবাবে ইসরায়েল তার চির শত্রুকে এযাবতের মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা দিতে চাইছে। এই বিষয়ে গতকাল বৃহস্পতিবার বাইডেনের কাছে জানতে চাওয়া হয়, ইসরায়েল ইরানে তেল অবকাঠামোতে হামলা চালালে তিনি বিষয়টি সমর্থন করবেন কিনা। জবাবে বাইডেন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি।’
বাইডেনের এই মন্তব্যের প্রভাব পড়েছে বিশ্বের তেলের বাজারে। তাঁর মন্তব্যের পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। তবে ইসরায়েল যে, আজই ইরানে হামলা চালাবে না এই বিষয়ে বাইডেন বলেন, ‘আজই কোনো কিছু ঘটতে যাচ্ছে না।’
এর আগে, সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, ইসরায়েল প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। তবে এই বিষয়ে সায় নেই যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বুধবার বলেছিলেন, এ বিষয়ে তাঁর সায় নেই।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, প্রতিশোধ নেওয়ার জন্য তার দেশের কাছে ‘অনেক বিকল্প’ রয়েছে এবং ইসরায়েল শিগগির তেহরানকে শক্তিমত্তা দেখাবে। তবে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে না যে, ইসরায়েল ইরানকে কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন–

ইসরায়েলের সেনাবাহিনী ২০০৬ সালের পর প্রথমবারের মতো দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপারে অগ্রসর হয়েছে। পাশাপাশি তারা দক্ষিণ লেবাননের গুরুত্বপূর্ণ শহর নাবাতিয়েহকে ঘিরে ফেলার প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এনএস রাজা সুব্রামানি আজ রোববার ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রধান দায়িত্ব হবে উচ্চাকাঙ্ক্ষী সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার চালু হওয়ার পর প্রথম ৭ দিনে রাজ্য প্রশাসন এখন পর্যন্ত প্রায় ৪০০ জন কথিত ‘বাংলাদেশি’কে আটক করেছে। তাদের সবাইকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকে ইরানের সঙ্গে চুক্তির জন্য যে খসড়া প্রস্তুত করা হয়েছে তাতে কয়েকটি সংশোধনী আনার অনুরোধ করেন। ট্রাম্পের দূতেরা ইরানের সঙ্গে এই চুক্তির খসড়ায় পৌঁছেছিলেন।
৩ ঘণ্টা আগে