Ajker Patrika

বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৯: ০৪
বিলিয়নিয়ারকে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন তিনি
কেইশা ল্যান্স বটমস। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেইশা ল্যান্স বটমস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত করেছেন বিলিয়নেয়ার প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। রিপাবলিকান প্রার্থী কেম্পের উত্তরসূরি হতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটিরও বেশি (২০০ মিলিয়ন) ডলার খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের এই বিজয়ে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার ব্লক। আগাম ভোটের সময় এই ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনী প্রচারণাকালে বটমসকে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর আটলান্টার মেয়র থাকাকালীন সময়কে রাজ্যের বৃহত্তম শহরটির ‘অপরাধপ্রবণ অবনতির কাল’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তাঁরই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত