
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি এবং সমঝোতা স্মারক সম্পূর্ণ ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর আজ বুধবারের ঘোষণাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। তবে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ও চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হুমকি দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও গত চার মাসে যুদ্ধ ও শান্তি আলোচনা নিয়ে তিনি একাধিকবার তাঁর বক্তব্য ও অবস্থান পরিবর্তন করেছেন।
চলতি বছরের ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান একটি প্রাথমিক (দুই সপ্তাহের যুদ্ধবিরতি) চুক্তি স্বাক্ষর করেছিল। কিন্তু তার মাত্র কয়েক দিন পরেই (২১ এপ্রিল) প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ আর কোনোভাবেই বাড়াতে চান না। একই সঙ্গে খুব শিগগির তিনি ইরানে আবারও ‘হামলা শুরু করবেন’ বলে হুমকি দেন। তবে এর কয়েক ঘণ্টা পরই ট্রাম্পের সুর কিছুটা নরম হয় এবং তিনি জানান, পাকিস্তানের বিশেষ অনুরোধের কারণে মার্কিন সামরিক বাহিনীর পূর্বপরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন।
এরপর মে মাসের শুরুতে ট্রাম্পের তরফ থেকে আবারও একটি বার্তা আসে। গত ৮ মে ট্রাম্প মন্তব্য করেন, বিশ্ববাসী খুব শিগগির বুঝতে পারবে যুদ্ধবিরতি চুক্তিটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে। এবার ‘ইরান থেকে একটি বড় আলোর ঝলক’ দেখা যাবে। এর মাধ্যমে তিনি মূলত ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দেন। কিন্তু এই চরম উত্তেজনাকর বক্তব্যের মাত্র তিন দিন পরই অর্থাৎ ১১ মে ট্রাম্প নিজের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে জানান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিটি এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে এটি বর্তমানে ‘ম্যাসিভ লাইফ সাপোর্ট’ বা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় টিকে রয়েছে।
জুন মাসে এসে ট্রাম্পের এই যুদ্ধ ও শান্তির খেলাটি আরও জমে ওঠে। গত ১১ জুন ট্রাম্প হঠাৎ ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। তিনি ইরানে ‘অত্যন্ত কঠিন ও ভয়ানক হামলার’ হুমকি দেন। তবে বরাবরের মতোই যুদ্ধ ও শান্তির খেলার অংশ হিসেবে ওই দিন গভীর রাতে তিনি নিজেই মার্কিন সামরিক বাহিনীকে হামলা স্থগিত করার নির্দেশ দেন।
এর মাত্র ছয় দিন পর (১৭ জুন) পাকিস্তানের ইসলামাবাদে ট্রাম্প যখন ইরানের সঙ্গে চার মাস ধরে চলা যুদ্ধটি আনুষ্ঠানিকভাবে শেষ করার জন্য প্রাথমিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, তখন বিশ্ববাসী স্বস্তির নিশ্বাস ফেলেছিল। তবে চুক্তি সইয়ের ঐতিহাসিক ওই মুহূর্তেও নিজের চিরচেনা আগ্রাসী ভঙ্গিতে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান যদি এর পরেও নিজেদের আচরণ ঠিক না করে, তবে আমরা আবারও সরাসরি তাদের মাথার ঠিক মাঝখান বরাবর ঝাঁকে ঝাঁকে বোমা ফেলা শুরু করব।’
সর্বশেষ আজ আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে হওয়া সেই ঐতিহাসিক চুক্তি এখন সম্পূর্ণ ‘শেষ’ হয়ে গেছে।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৪ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
৫ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৬ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৭ ঘণ্টা আগে