
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে দেশটির কংগ্রেসের দুই কক্ষ সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভসেরও। এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির দুই প্রার্থী রাশিদা তালিব ও ইলহান ওমর ফের নির্বাচিত হয়েছেন। আরব বংশোদ্ভূত এ দুই নারী কংগ্রেসের নিম্নকক্ষে তাঁদের জায়গা ধরে রেখেছেন।
সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব ও সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর প্রথম মুসলিম নারী হিসেবে মার্কিন কংগ্রেসে জায়গা করে নেন। সর্বশেষ নির্বাচনে তাঁরা তাদের জায়গা আরও পোক্ত করেছেন।
এ দুই আরব মুসলিম নারী এমন এক সময়ে মার্কিন কংগ্রেসে পুনর্নির্বাচিত হয়েছেন, যখন গাজায় ইসরায়েলি আগ্রাসন পুরোদমে চলছে। এই আগ্রাসনে তেল আবিবের মূল মিত্র যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক সমর্থনে ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
রাশিদা তালিব মার্কিন কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান নারী প্রতিনিধি। গত মঙ্গলবার মিশিগানের প্রতিনিধি হিসেবে তিনি চতুর্থ মেয়াদে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন। তাঁর এই জয় আরব-আমেরিকান সংখ্যাগরিষ্ঠ ডিয়ারবর্ন অঞ্চলের ভোটারদের সমর্থনের কারণে সম্ভব হয়েছে।
ডেমোক্র্যাট দলের সদস্য হলেও রাশিদা তালিব সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে দলের প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন দেননি। রাশিদা তালিব ইসরায়েলের যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক সাহায্যের তীব্র বিরোধিতাকারীদের একজন। এ ছাড়া তিনি গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি জনগণের পক্ষে জোরালো কণ্ঠস্বর। হামাসের হামলার পর তাঁর মন্তব্যের কারণে গত বছর হাউস তাঁর নিন্দা জানিয়েছিল।
এদিকে, মিনেসোটায় তৃতীয় মেয়াদে জয়ী হয়েছেন সোমালিয়ান-আমেরিকান বংশোদ্ভূত ইলহান ওমর। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী দালিয়া আল-আকিদি। তিনিও ইরাকি বংশোদ্ভূত আমেরিকান। পেশায় সাংবাদিক এই নারী নিজেকে ‘ধর্মনিরপেক্ষ মুসলিম’ বলে পরিচয় দেন। বিপরীতে ইলহান ওমর ফিলিস্তিনি অধিকারের পক্ষে সোচ্চার। আল-আকিদি ইলহান ওমরকে হামাসপন্থী বলে আখ্যা দিয়েছেন।
ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার পর গাজার বিরুদ্ধে ইসরায়েল যে আগ্রাসন শুরু করেছে, তার কারণে উদ্ভূত মানবিক সংকট এবং মার্কিন প্রশাসনের অবস্থান নিয়ে ইলহান ওমর ও রাশিদা তালিব বারবার কথা বলেছেন। এ ধরনের মন্তব্যের জন্য তাঁদের বিরুদ্ধে ইসরায়েলপন্থী গোষ্ঠী ও অনেক সহকর্মী আইনপ্রণেতার সমালোচনার শিকার হতে হয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
১২ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১৫ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১৫ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে