
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে দুই শিশু ও আট মাসের অন্তঃসত্ত্বাসহ আটজনের মৃত্যু হয়েছে। পরে ওই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেছেন বলে বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার বিকেলে ইরি শহরের একটি সড়কে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা এক ব্যক্তিকে গুলি ছুড়তে দেখার পর তাঁকে একটি বাড়িতে ঢুকতে দেখেছিলেন বলে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির বাইরে দুই নারীর মরদেহ দেখতে পায়।
ইরি শহরের পুলিশপ্রধান রিক লোরাহ জানান, বাড়ির ভেতরে বন্দুকধারীসহ অন্য নিহতদের মরদেহ পাওয়া যায়। নিহতদের একজন ছাড়া অন্য সবাই পরস্পরের আত্মীয় ছিলেন।
হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন লোরাহ। তবে তিনি বলেন, ‘এখানে মানসিক স্বাস্থ্যের বিষয়টি জড়িত।’
গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান লোরাহ আরও জানান, তদন্তকারীরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছেন। এতে দেখা যায়, বাড়ির বাইরে নিহত দুই নারী প্রতিবেশীদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করছেন। তাঁদের একজন বিয়ের সূত্রে ওই পরিবারের আত্মীয় ছিলেন, অন্যজন ছিলেন পরিবারের বন্ধু। নিহত এই দুই নারীর বয়স যথাক্রমে ৫১ ও ৩৭ বছর।
লোরাহ বলেন, ভিডিওতে চাপা গুলির শব্দ বলে ধারণা করা হচ্ছে এমন শব্দ শোনা যায়। এরপর বন্দুকধারীকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই দুই নারীকে গুলি করতে দেখা যায়।
পুলিশ বাড়িটির নিচতলায় পাঁচ বছর ও এক বছর বয়সী দুই শিশুর মরদেহ পায়। দোতলা ও সিঁড়ির কাছে পাওয়া যায় অন্য মরদেহগুলো। তাঁদের মধ্যে ২৪ ও ৪৪ বছর বয়সী দুই নারী এবং ১৯ ও ২১ বছর বয়সী দুই পুরুষ ছিলেন। বন্দুকধারীর মরদেহও সেখানেই পাওয়া যায়। নিহত নারীদের একজন আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান লোরাহ।
লোরাহ বলেন, কিছু দৃশ্য ঘটনাস্থল ছেড়ে আসার অনেক পরও মানুষের মনে থেকে যায়। এটি তেমনই একটি দৃশ্য।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো তাঁর প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, ‘এই পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’
নিহতদের স্বজন ও ইরি শহরের পুরো জনগোষ্ঠীর জন্য তিনি এবং তাঁর স্ত্রী প্রার্থনা করছেন বলেও জানান গভর্নর।

ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
ডিজেল নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি পুতিনকে উপহার দেওয়ার শামিল অভিহিত করে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মনে করেন, লাখ লাখ টন ডিজেল সরবরাহের নতুন চুক্তির ফলে রাশিয়া যে অর্থ পাবে, তা যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করবে।
৩৭ মিনিট আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিরোধীদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক কড়াকড়ি ও আটকের ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর দেশটির পাশে দাঁড়িয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র ‘সম্ভবত’ সৌদি নেতৃত্বাধীন যৌথ হামলায় অংশ নিতে পারে বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে