
প্রাক্তন বয়ফ্রেন্ডের নির্যাতন থেকে বাঁচতে পুলিশের সহায়তার জন্য জরুরি পরিষেবার ৯১১ নম্বরে কল করেছিলেন নায়নি ফিনলেসন। কিন্তু উল্টো পুলিশের গুলিতেই প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের এই কৃষ্ণাঙ্গ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর দিয়েছে।
গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, গত ৪ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসের এ ঘটনায় কাউন্টি শেরিফের ডেপুটির গুলিতে ওই নারীর মৃত্যু হয় বলে তাঁর পরিবার ও আইনজীবীদের দাবি। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এমন হত্যার আরও অভিযোগ আছে।
ঘটনার দিন সন্ধ্যায় ৯১১ নম্বরে কল করে প্রাক্তন বয়ফ্রেন্ড তাঁকে নির্যাতন করছেন বলে অভিযোগ করেন। তখন ঘরে তাঁর ৯ বছরের মেয়েও সঙ্গে ছিল। লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ (এলএএসডি) বলছে, পুলিশের সঙ্গে ফোনালাপের সময় নায়নিকে চিৎকার করতে শোনা গেছে।
ল্যাঙ্কাস্টারের ইস্ট অ্যাভিনিউতে নায়নির ঠিকানায় গিয়ে চিৎকার-চেঁচামেচি শুনতে পান কাউন্টি শেরিফের ডেপুটি টিওয়াই শেলটন। ঘরের দরজা খুলে তিনি ফিনলেসনের হাতে লম্বা ছুরি দেখতে পান বলে পুলিশের দাবি।
পুলিশ বলছে, সাবেক বয়ফ্রেন্ড তাঁর মেয়েকে নির্যাতন করছে জানিয়ে ছুরি হাতে মেয়েকে বাঁচাতে ছুটে যান নায়নি এবং হুমকি দিতে থাকেন। তখন বেশ কয়েকবার গুলি ছোড়েন টিওয়াই শেলটন। এতে গুলিবিদ্ধ হন নায়নি ফিনলেসন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এক সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা শেলটনের বিচার দাবি করেন ফিনলেসনের মেয়ে জাইশা। তিনি বলেন, ‘আমার মা হুমকি দিয়েছেন বলে পুলিশ যে দাবি করেছে, তা মিথ্যা।’
২০২০ সালেও একই রকম ঘটনায় মাইকেল থমাস নামের আরেক কৃষ্ণাঙ্গকেও শেলটন গুলি করে হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

পাকিস্তানে আগামী ৮ অক্টোবর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি বা পিটিআইয়ের বড় সমাবেশের ঘোষণার পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির ‘টি-২০ ম্যাচ’ শুরুর বার্তা এবং সরকারের সঙ্গে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে...
১ ঘণ্টা আগে
নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্যসহ মোট ৩২ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
২ ঘণ্টা আগে
সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গতকাল সোমবার দ্রুতগতির অভিযান চালিয়ে বাব এল–মান্দেব প্রণালি ও এর আশপাশের উপকূলীয় এলাকা থেকে মোখা শহর পর্যন্ত অঞ্চল পুনর্দখলের দাবি করেছে। ইয়েমেনি সরকারের ভাষ্য অনুযায়ী, গত মাসে এসব এলাকার বেশিরভাগ দখল করে নেওয়া ইরান-সমর্থিত হুতিদের সেখান থেকে...
২ ঘণ্টা আগে
ইসরায়েলিদের মধ্যকার উত্তেজনার কারণে দেশটি অভ্যন্তরীণ ভাঙন ও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রতিবেদন। এ প্রতিবেদন তৈরি করেছেন এমন একদল বিশেষজ্ঞ, যাঁদের কাজ হলো প্রচলিত বিশ্লেষণের বাইরে গিয়ে ‘বিকল্প বিশ্লেষণ’ দেওয়া।
২ ঘণ্টা আগে