
নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রুসহ মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলো টিনুবু। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
এক বিবৃতিতে টিনুবু বলেন, ‘বিমানবাহিনীর প্রধান আমাকে এ বিষয়ে অবহিত করেছেন। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছি।’
নাইজেরিয়ার বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসে নিয়মিত একটি মিশনে যাচ্ছিল। সোমবার গ্রিনিচ মান সময় (জিএমটি) ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায় বলে জানান দেশটির বিমান চলাচলমন্ত্রী ফেস্টাস কেইয়ামো।
সাম্প্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনাগুলোর এটি একটি।
পরে উপকূলীয় শহর ইগবোকোদার কাছে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। সেখানে উদ্ধার ও অনুসন্ধানকারী দল পাঠানো হয়েছে।

পাকিস্তানে আগামী ৮ অক্টোবর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি বা পিটিআইয়ের বড় সমাবেশের ঘোষণার পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির ‘টি-২০ ম্যাচ’ শুরুর বার্তা এবং সরকারের সঙ্গে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে...
১৯ মিনিট আগে
সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গতকাল সোমবার দ্রুতগতির অভিযান চালিয়ে বাব এল–মান্দেব প্রণালি ও এর আশপাশের উপকূলীয় এলাকা থেকে মোখা শহর পর্যন্ত অঞ্চল পুনর্দখলের দাবি করেছে। ইয়েমেনি সরকারের ভাষ্য অনুযায়ী, গত মাসে এসব এলাকার বেশিরভাগ দখল করে নেওয়া ইরান-সমর্থিত হুতিদের সেখান থেকে...
১ ঘণ্টা আগে
ইসরায়েলিদের মধ্যকার উত্তেজনার কারণে দেশটি অভ্যন্তরীণ ভাঙন ও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রতিবেদন। এ প্রতিবেদন তৈরি করেছেন এমন একদল বিশেষজ্ঞ, যাঁদের কাজ হলো প্রচলিত বিশ্লেষণের বাইরে গিয়ে ‘বিকল্প বিশ্লেষণ’ দেওয়া।
১ ঘণ্টা আগে
এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে ভারতের আসাম। গতকাল সোমবার ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার জলপথে আন্তর্জাতিক পণ্যবাহী চালান পাঠানো হয়েছে রাজ্যের ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে। গন্তব্য ঢাকা।
১ ঘণ্টা আগে