
পাকিস্তানে আগামী ৮ অক্টোবর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি বা পিটিআইয়ের বড় সমাবেশের ঘোষণার পাশাপাশি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির ‘টি-২০ ম্যাচ’ শুরুর বার্তা এবং সরকারের সঙ্গে দুই দফা আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে মুখোমুখি অবস্থানে দলটি।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা সোহাইল আফ্রিদি দলীয় কর্মীদের বলেছেন, আগামী ৮ অক্টোবর তাদের ‘টি-২০ ম্যাচ’ শুরু হবে। তবে তিনি কর্মীদের অতিরিক্ত ক্লান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর ভাষায়, তাদের সংগ্রাম দীর্ঘমেয়াদি।
কোহাটে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আফ্রিদি বলেন, ‘আমাদের লড়াই দীর্ঘ। তাই নিজেদের খুব বেশি ক্লান্ত করে ফেলবেন না।’ তিনি আরও বলেন, ‘খাইবার পাখতুনখাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের এবং ভবিষ্যতেও তা-ই থাকবে।’
এদিকে, পাকিস্তানের জাতীয় পরিষদ বা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও পিটিআই নেতা জুনায়েদ আখতার বলেছেন, ‘ইনশাআল্লাহ, ৮ অক্টোবর পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে। যার (ইমরান) খান সাহেবের বক্তব্য বা রাজনৈতিক অবস্থানের সঙ্গে একমত হতে পারছেন না, তাদের সরে দাঁড়ানো উচিত এবং অন্যদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া উচিত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে তিনি বলেন, ‘যেসব নেতা শুধু ফাঁকা বুলি ও লোক দেখানো কর্মকাণ্ডে ব্যস্ত, তাদের ওপর নজর রাখতে হবে। তাদের চিহ্নিত করে ভবিষ্যতে দলীয় মনোনয়ন ও পদ পাওয়ার ক্ষেত্রে বিরোধিতা করতে হবে। এখন থেকে দলে এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য হবে না যেখানে কেউ কারাগারে থাকবেন, কেউ প্রতিদিন এফআইআর ও অযোগ্যতার মামলার মুখোমুখি হবেন শুধু খান সাহেবের প্রতি আনুগত্যের কারণে, আর অন্যরা কর্মীদের কষ্টের বোঝা বহন করবেন না এবং ইমরান খানের আদর্শের ভারও নিতে রাজি থাকবেন না।’
তিনি আরও বলেন, খাইবার পাখতুন খাওয়ার মুখ্যমন্ত্রী ‘সোহাইল আফ্রিদি সাহেবের অযোগ্য ঘোষিত হওয়ার একমাত্র কারণ হবে ইমরান খান সাহেবের প্রতি তাঁর আনুগত্য।’ তাঁর ভাষায়, ‘এই ধারা এখনই বন্ধ করতে হবে। খানের অনুগতদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার পর সবাইকে এই ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মহাসচিব সালমান আকম রাজা বলেছেন, সরকারের সঙ্গে দলের দুই দফা আলোচনা হয়েছে, কিন্তু কোনো ফলাফল ছাড়াই উভয় দফা শেষ হয়েছে। খাইবার পাখতুনখাওয়ায় একটি সামরিক অভিযান নিয়ে মতবিরোধের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানান তিনি।
গতকাল সোমবার দলীয় নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে রাজা বলেন, পিটিআই দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায়। তবে তাঁর অভিযোগ, সরকারের মন্ত্রীরা আলোচনার বিষয়ে ‘অপ্রাসঙ্গিক’ বক্তব্য দিচ্ছেন। তিনি বলেন, ‘দুই দফা আলোচনা হয়েছে, কিন্তু দুটিই কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। আলোচনায় পিটিআই দুটি প্রধান দাবি তুলেছিল। এর প্রথমটি ছিল দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করা।’ তিনি বলেন, ‘ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না করে দল কোনো সিদ্ধান্ত নেবে না।’
পিটিআইয়ের এই নেতা আরও বলেন, সরকার তাদের দুটি দাবিই মেনে নিতে রাজি নয়। আলোচনায় মূল মতবিরোধের জায়গা ছিল খাইবার পাখতুনখাওয়ায় একটি অভিযান পরিচালনা নিয়ে। রাজা দাবি করেন, সরকার জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়ার কিছু এলাকায় ৭২ ঘণ্টার মধ্যে জরুরি অবস্থা জারি করা হবে। তিনি আবারও বলেন, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্য পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করা জরুরি।
তথ্যসূত্র: জিওনিউজ

নাইজেরিয়ার বেনিন সিটি থেকে লাগোস যাওয়ার পথে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্যসহ মোট ৩২ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
২ ঘণ্টা আগে
সৌদি-সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী গতকাল সোমবার দ্রুতগতির অভিযান চালিয়ে বাব এল–মান্দেব প্রণালি ও এর আশপাশের উপকূলীয় এলাকা থেকে মোখা শহর পর্যন্ত অঞ্চল পুনর্দখলের দাবি করেছে। ইয়েমেনি সরকারের ভাষ্য অনুযায়ী, গত মাসে এসব এলাকার বেশিরভাগ দখল করে নেওয়া ইরান-সমর্থিত হুতিদের সেখান থেকে...
২ ঘণ্টা আগে
ইসরায়েলিদের মধ্যকার উত্তেজনার কারণে দেশটি অভ্যন্তরীণ ভাঙন ও গৃহযুদ্ধের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর এক প্রতিবেদন। এ প্রতিবেদন তৈরি করেছেন এমন একদল বিশেষজ্ঞ, যাঁদের কাজ হলো প্রচলিত বিশ্লেষণের বাইরে গিয়ে ‘বিকল্প বিশ্লেষণ’ দেওয়া।
২ ঘণ্টা আগে
এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করেছে ভারতের আসাম। গতকাল সোমবার ভারত স্বাধীন হওয়ার পর প্রথমবার জলপথে আন্তর্জাতিক পণ্যবাহী চালান পাঠানো হয়েছে রাজ্যের ডিব্রুগড়ের বগিবিল টার্মিনাল থেকে। গন্তব্য ঢাকা।
২ ঘণ্টা আগে