মার্কিন ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে ডলার দুর্বল হয়ে পড়ায় আজ মঙ্গলবার সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বৈঠকে সুদের হার কমানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে স্পট গোল্ডের দাম বেড়ে দাঁড়ায় প্রতি আউন্সে ৩ হাজার ৬৯৬ দশমিক শূন্য ২ ডলার, যা ০.৫ শতাংশ বৃদ্ধি। দিনের শুরুতে দাম ছুঁয়েছিল সর্বোচ্চ ৩ হাজার ৬৯৭ দশমিক ৭০ ডলারে।
ইউবিএস বিশ্লেষক জিয়োভান্নি স্টাউনোভো বলেন, দুর্বল ডলার কিছুটা ভূমিকা রাখছে, তবে মূল বিষয় হলো ফেড এই সপ্তাহে সুদের হার কমাবে এমন প্রত্যাশা।
সিএমই ফেডওয়াচ টুল অনুসারে, ব্যবসায়ীরা আগামীকাল বুধবার দুই দিনব্যাপী বৈঠক শেষে ২৫-বেসিস-পয়েন্ট সুদের হার কমানোর ব্যাপারে প্রায় নিশ্চিত এবং ৫০-বেসিস-পয়েন্ট কমানোর সামান্য সম্ভাবনাও রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফেড চেয়ার পাওয়েলকে ‘আরও বড়’ সুদের হার কমানোর জন্য আহ্বান জানান।
সুইসকোট ব্যাংকিং গ্রুপের বাহ্যিক বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ব্যবসায়ীরা আশা করছেন, ফেড আগামী বছরও সুদের হার কমানো অব্যাহত রাখবে, যা সোনার বাজারকে আরও সমর্থন করছে।
স্টাউনোভো বলেন, ‘ফেডের বিবৃতি প্রকাশের সময় আমরা আরও বেশি অস্থিরতা দেখতে পাব, বিশেষ করে যদি বাজারের অংশগ্রহণকারীরা সুদের হার কমানোর সঙ্গে একটি কঠোর বিবৃতি আসবে বলে মনে করেন। তবে ট্রাম্পের সুদের হার কমানোর আকাঙ্ক্ষার কারণে আমি মনে করি, আগামী কয়েক মাসে সোনা আরও ওপরের দিকে যাবে।’

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনীয় সব ব্যারিকেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত চত্বরে ও আশপাশে বড় জমায়েত নিষিদ্ধ করতে জারি করা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ২০২৩-এর ১৬৩ ধারার বিধিনিষেধ তুলে নেওয়া
১৮ মিনিট আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি অনুমোদন দেওয়ার পর আজ রোববার আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ জারি করা হয়।
৪২ মিনিট আগে
ভারতের রাজস্থানের যোধপুরে অনুষ্ঠিত হলো বহুজাতিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬ ’। এই মহড়ার সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান এফ-৩৫ নিয়ে খোঁচা দিয়েছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং।
৪ ঘণ্টা আগে
ভোটার তালিকা সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) তিন শীর্ষ নেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে