
বিমান নির্মাতা বোয়িংয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়েছে। এই মডেলের ইতিহাসে এটিই প্রথমবার কোনো ভয়াবহ দুর্ঘটনার ঘটনা।
১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭, যা ‘ড্রিমলাইনার’ নামে বেশি পরিচিত। এটি বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বিমান। মাত্র ছয় সপ্তাহ আগে বোয়িং গর্ব করে ঘোষণা দিয়েছিল—বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি উড়োজাহাজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং ৭৮৭ এবং একসঙ্গে ১০০ কোটির বেশি যাত্রী পরিবহন করে একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।
তবে এই দুর্ঘটনা সেই অর্জনের ওপর বড় রকমের ধাক্কা। ৭৩৭ ম্যাক্স সিরিজের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং আগেই নানা জটিলতায় পড়েছিল। নতুন করে ৭৮৭ মডেলের এই দুর্ঘটনা কোম্পানির ওপর চাপ আরও বাড়াবে।
বর্তমানে বোয়িংয়ের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কেলি অর্টবার্গ। এক বছর পূর্ণ হতে চলেছে তাঁর দায়িত্ব গ্রহণের। বোয়িংয়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে ও অভ্যন্তরীণ সংকট সামাল দিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে এই নতুন বিপর্যয় তাঁর নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠছে।
বোয়িং ৭৮৭ নিয়ে উড়োজাহাজশিল্পে এত দিন একটি নির্ভরতার ভাবমূর্তি ছিল। বিশ্লেষকেরা বলছেন, এই মডেলের দুর্ঘটনা একটি বিরল ঘটনা।
আন্তর্জাতিক বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস আল-জাজিরাকে বলেন, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার নিরাপত্তা রেকর্ডের জন্য সুনাম অর্জন করেছে। এটি ১৫ বছর ধরে সার্ভিসে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনার সঙ্গে যুক্ত হয়নি।
অ্যালেক্স মাচেরাস আরও বলেন, এটি একটি মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ। এটি পরিবেশবান্ধব কার্বন-ফাইবার প্রযুক্তিতে নির্মিত এবং এয়ারলাইনসের জন্য দারুণ দক্ষতার প্রতিশ্রুতি দেয়। বিশ্বের বিভিন্ন বাজারে এটি নিরাপত্তা মানদণ্ডের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দূরপাল্লার ভ্রমণে এটি একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত বোয়িং ৭৮৭ নিয়ে সংশয় থেকেই যাবে, যা সামনের দিনগুলোতে বোয়িংয়ের জন্য চাপ আরও বাড়াবে।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজিকে বীরভূমের রামপুরহাটের একটি গ্রামে মৃত অবস্থায় পাওয়া গেছে। আজ মঙ্গলবার ২৮ বছর বয়সী বৃষ্টি মুখার্জির মৃত্যু হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় সৌদি আরবের অপরিশোধিত তেলবাহী দুটি সুপারট্যাংকারে অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের ঘটনা ঘটেছে। শিপিং গোয়েন্দা সংস্থা মেরিস্কস ও কেপলারের তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রয়টার্স জানায়, স্থানীয় সময় গতকাল সোমবার গভীর রাতে মাত্র কয়েক মিনিটের ব্যব
২ ঘণ্টা আগে
প্রায় ৩০ বছর ধরে রহস্য আর নানা ষড়যন্ত্রতত্ত্বে ঘেরা আলোচিত র্যাপ তারকা টুপাক শাকুর হত্যাকাণ্ডে অবশেষে প্রথমবারের মতো একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাবেক গ্যাং নেতা ডুয়েন ‘কেফি ডি’ ডেভিসকে এই হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের একটি আদালতের জুরি।
৩ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে