
এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার মারা গেছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। এতে বলা হয়েছে, শনিবার এক বিবৃতিতে রবার্ট মুলারের পরিবার জানিয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, গত রাতে বব মারা গেছেন।’ এই কঠিন সময়ে পরিবারের ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। গত বছরের আগস্টে পরিবার জানিয়েছিল, ২০২১ সালে তাঁর পারকিনসনস রোগ ধরা পড়ে।
দীর্ঘ কর্মজীবনে মুলার দুই দলের কাছেই আস্থাভাজন ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর হামলার ঠিক আগে তাঁকে এফবিআই পরিচালক হিসেবে মনোনীত করেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং তিনি সর্বসম্মতিক্রমে অনুমোদন পান। পরে তাঁর ১০ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে আরও দুই বছর দায়িত্বে বহাল রাখেন। মোট ১২ বছর দায়িত্ব পালন করে তিনি জে. এডগার হুভারের পর এফবিআইয়ের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী পরিচালক হন।
মুলারের সততা ও নিরপেক্ষতার খ্যাতির কারণে তাঁকে ২০১৬ সালের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে সম্ভাব্য যোগসাজশের তদন্তে বিশেষ কাউন্সেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই তদন্ত মার্কিন রাজনীতির অন্যতম আলোচিত অধ্যায় হয়ে ওঠে।
জীবনের শেষ পর্যন্ত মুলার যুক্তরাষ্ট্রের আইন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি তাঁর অঙ্গীকারের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

ইয়েমেনের হুতিরা গুরুত্বপূর্ণ লোহিতসাগরীয় শহর আল-মাখার (মোখা) নিয়ন্ত্রণ নিয়েছে। গোষ্ঠীটি এখন কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে। ইয়েমেন সরকারের তিনটি অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোখা দখলের ফলে ইয়েমেনের লোহিতসাগর অঞ্চলের প্রায় পুরো উপকূলই এখন এক
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। এরই মধ্যে ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার অভ্যন্তরে আর্কটিক অঞ্চলে একটি প্রাকৃতিক গ্যাস কারখানায় ড্রোন হামলা চালিয়েছে তারা। ওই হামলার পর কারখানাটিতে আগুন ধরে যায়।
৩ ঘণ্টা আগে
ইউক্রেনের চলতি বছরের প্রতিরক্ষা বাজেটে ২৭ বিলিয়ন ডলারের ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতি পূরণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, কানাডা ও জাপানের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে কিয়েভ। গত মাসে ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে কিয়েভ সফর করা ইউরোপীয় কর্মকর্তাদের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলার সময় এ বছর ইরানের একটি সন্দেহজনক পারমাণবিক স্থাপনায় ব্যাপক নির্মাণকাজ হয়েছে। ছয় বছরের স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে একদল বিশ্লেষক এ তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে