
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেইয়ের স্ত্রী ও ঘনিষ্ঠ কৌশলগত পরামর্শদাতা ক্যামি ক্লার্ক কুখ্যাত অর্থলগ্নিকারী জেফ্রি এপস্টেইনের কাছ থেকে তাঁর ভাষায় ‘বিপ্লবী পর্ন কোম্পানি’র জন্য বিনিয়োগ নেওয়ার চেষ্টা করেছিলেন। নারী দর্শকদের লক্ষ্য করে ওই কোম্পানিটি গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন ক্লার্ক। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পাশাপাশি এপস্টেইন-সংক্রান্ত প্রকাশিত নথির ই-মেইলগুলোতেও এ তথ্য উঠে এসেছে।
২০১১ সালের মার্চে সাহিত্য এজেন্ট জন ব্রকম্যানের মাধ্যমে এপস্টেইনের সঙ্গে ক্যামি ক্লার্কের পরিচয় হয়। এর আগে ২০০৮ সালে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। একই মামলায় যৌনকর্মীর সেবা নেওয়ার জন্য অর্থ দেওয়ার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন।
ব্রকম্যান এপস্টেইনকে ক্লার্ক ও তাঁর ব্যবসায়িক অংশীদার মিশেল ক্যাপোসেফালোর সঙ্গে ডিনারে দেখা করার পরামর্শ দিয়েছিলেন। এপস্টেইন ফাইলের ই-মেইলে ব্রকম্যান তাকে লিখেছিলেন, ক্লার্ক ও ক্যাপোসেফালোর সঙ্গে তার ‘ডিনারের জন্য যোগাযোগ করা উচিত’।
পরিচয় করিয়ে দেওয়া সেই ই-মেইলের জবাবে ক্লার্ক লিখেছিলেন, ‘আমরা আজ সন্ধ্যায় আপনার সঙ্গে ডিনার করতে খুবই আগ্রহী।’ পরদিন তিনি এপস্টেইনকে তাঁর কোম্পানির অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়ে একটি ই-মেইল পাঠান। সেখানে তিনি লেখেন, ‘গত রাতে আপনার সঙ্গে দেখা করে দারুণ লেগেছে!’
এর কয়েক দিন পর ক্লার্ক তার কোম্পানির প্রথম কয়েকটি পর্ন চলচ্চিত্রের স্ক্রিপ্ট ও ট্রিটমেন্ট এপস্টেইনের কাছে পাঠান। তিনি লিখেছিলেন, এপস্টেইন হয়তো ‘নারীদের সঙ্গে’ এসব কনটেন্ট উপভোগ করতে পারেন। এক ই-মেইলে ক্লার্ক লিখেছিলেন, ‘জেফ্রি! আমরা ভেবেছিলাম, আপনি এবং নারীরা হয়তো আমাদের প্রথম চারটি চলচ্চিত্রের “আমেরিকান গার্ল ইন প্যারিস”-এর স্ক্রিপ্ট/ট্রিটমেন্ট উপভোগ করতে পারেন। সামান্য NSFW...C’ এখানে ‘NSFW’ বলতে সাধারণত ‘Not Safe For Work’ বোঝানো হয়, অর্থাৎ কর্মক্ষেত্রে দেখার উপযোগী নয় এমন যৌন বা প্রাপ্তবয়স্ক কনটেন্ট।
এর এক বছর পর, ২০১২ সালের মার্চে ক্লার্ক এপস্টেইনকে জিজ্ঞেস করেন, তিনি কি তাঁর ও এক সহকর্মীর ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী হবেন। তবে এপস্টেইন সেই অর্থায়ন করেছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং অন্য একটি পৃথক ই-মেইলে এপস্টেইন জবাব দিয়েছিলেন, ‘টিভির যৌনতায় বিনিয়োগ করতে পারব না।’
২০১২ সালের জুলাইয়ে ক্লার্ক এপস্টেইনকে তার নতুন বাড়িতে ওঠার উপলক্ষে আয়োজিত একটি পার্টিতেও আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে ই-মেইলগুলোতে এমন কোনো তথ্য নেই যে, এরপর তাদের দুজনের আর ব্যক্তিগতভাবে দেখা হয়েছিল।
ক্যামি ক্লার্ককে দারিও আমোদেই ও তাঁর কোম্পানির একজন ‘সাউন্ডিং বোর্ড এবং কৌশলগত পরামর্শদাতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রতিবেদনে তার প্রভাব আমোদেই এবং অ্যানথ্রপিকের ওপর কতটা, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রপিকের কর্মী নন। তবে তিনি আমোদেই ও তাঁর কোম্পানির জন্য প্রভাবশালী ‘ছায়া-পরামর্শদাতা’ হিসেবে কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বড় বড় আন্তর্জাতিক অনুষ্ঠানে আমোদেই বক্তব্য দেওয়ার সময় তাকে প্রায়ই প্রথম সারিতে দেখা যায়। এর মধ্যে দাভোসের মতো গুরুত্বপূর্ণ আয়োজনও রয়েছে। একইভাবে সান ভ্যালিতে অনুষ্ঠিত অ্যালেন অ্যান্ড কো.-এর সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সমাবেশেও তিনি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ করেন।
চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত এআই ইমপ্যাক্ট সামিটে আমোদেইয়ের ভারত সফরেও ক্লার্ক তাঁর সঙ্গে ছিলেন। ওই সম্মেলনে প্রত্যেক নির্বাহীকে একজন অতিরিক্ত ব্যক্তিকে সঙ্গে আনার সুযোগ দেওয়া হয়েছিল। তবে অধিকাংশ নির্বাহী তাদের সঙ্গে সহকর্মীদের নিয়ে এসেছিলেন।
ক্লার্ক ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। ২০১৪ সালে তিনি সাবেক গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে সম্পর্কে জড়ান এবং তাদের সেই সম্পর্ক তিন বছর স্থায়ী হয়। পরে ২০২২ সালে তিনি দারিও আমোদেইকে বিয়ে করেন।
এর আগে, ২০১৬ সালে দারিও আমোদেই ওপেনএআইয়ে যোগ দেওয়ার সময় ক্লার্ক তার কৌশলগত পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। সেই সময় তিনিই আমোদেইকে সাবেক গুগল প্রধান এরিক শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এর ফলেই ২০১৮ সালে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ক্লার্ক আমোদেইকে শ্মিটের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর শ্মিট তাদের সান ফ্রান্সিসকোর অ্যাপার্টমেন্টে যান। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমোদেই ও ক্লার্কের ধারণাগুলো দেখে শ্মিট মুগ্ধ হন।
২০২০ সালের শেষ দিকে দারিও আমোদেই, তার বোন ড্যানিয়েলা আমোদেই এবং আরও কয়েকজন সহকর্মী ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিক প্রতিষ্ঠা করেন। এরপর এরিক শ্মিট অ্যানথ্রপিকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক বিনিয়োগকারী হয়ে ওঠেন। ২০২১ সালের মে মাসে অ্যানথ্রপিক যে ১২ কোটি ৪০ লাখ ডলারের সিরিজ ‘এ’ অর্থায়ন পর্ব ঘোষণা করে, শ্মিট তাতেও অংশ নেন।
ক্লার্ক আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রপিকের কোনো পদে না থাকলেও কোম্পানিটির প্রধান নির্বাহীর পাশে তার নিয়মিত উপস্থিতি, বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ এবং আমোদেইয়ের ক্যারিয়ারে শ্মিটের সঙ্গে তার গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপনের ভূমিকা তাকে কোম্পানির পরিসরের বাইরে থেকেও একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তুলে ধরেছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় নতুন তথ্য পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতে ককপিটে থাকা পাইলটকে একটি ক্র্যাশ কুড়াল দিয়ে
২০ মিনিট আগে
ইউক্রেনের রাজধানী কিয়েভে আরও একটি গুরুত্বপূর্ণ সেতুতে হামলা চালিয়েছে রাশিয়া। হামলার বিষয়টি নিশ্চিত করে শহরের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেন, শনিবার সকালে নর্দার্ন ব্রিজে হামলায় সড়কের পৃষ্ঠ এবং ট্রলিবাসের ওপরের বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
শিক্ষার মান নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, নঁতের নেলসন ম্যান্ডেলা উচ্চবিদ্যালয়ে ২০ লাখ ইউরোর বেশি ক্ষতি হয়েছে। আগুনে স্কুলটির কাচের প্রবেশপথ এবং ভেতরের কয়েকটি অংশ পুড়ে গেছে। গত সপ্তাহে স্কুল অবরোধ ও বিক্ষোভ শুরু হওয়ার পর তা সারা দেশের শত শত স্কুলে ছড়
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর নীতিগুলো প্রচারের জন্য বহু মিলিয়ন ডলার ব্যয়ে ১৩টি প্রচারণাধর্মী বিজ্ঞাপন তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এ দিকে বিপুল সরকারি অর্থ ব্যয়ে এসব বিজ্ঞাপনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দল থেকেই। তবে হোয়াইট হাউস এসব বিজ্ঞাপনকে...
৪ ঘণ্টা আগে