
জইশ-ই-মুহাম্মদের (জেইএম) শীর্ষ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরির একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হওয়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে তিনি দাবি করেছেন, পাকিস্তানের সেনাবাহিনী ও সেনাপ্রধান আসিম মুনির ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ নিহত ব্যক্তিদের জানাজায় ‘জেনারেলদের পাঠিয়েছিলেন’।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দশকের পর দশক ধরে ইসলামাবাদ তাদের মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার বিষয়টি অস্বীকার করে আসছে। অথচ ইলিয়াস কাশ্মীরি মিশন মুস্তাফার ৩৮তম বার্ষিক সম্মেলনে প্রকাশ্যে অভিযোগ করেন, মুনিরের নেতৃত্বে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় অভিযানে নিহত ব্যক্তিদের জানাজায় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের পাঠান।
গত মে মাসে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হিসেবে ঘোষিত আবদুর রউফ নিহত ব্যক্তিদের এক জানাজায় ইমামতি করছেন। নিহত ব্যক্তিদের পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বলে উল্লেখ করেন তিনি।
মিশ্রি বলেন, ‘আমাদের দৃষ্টিতে, ওইসব স্থাপনায় যে ব্যক্তিরা নিহত হয়েছে, তারা সন্ত্রাসী। পাকিস্তানে হয়তো সন্ত্রাসীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা দেওয়ার রেওয়াজ থাকতে পারে। আমাদের কাছে এর কোনো অর্থ দাঁড়ায় না।’
মুনির নিজেও তাঁর যুদ্ধংদেহী পরমাণু বক্তব্যের কারণে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছেন।
গত আগস্টে যুক্তরাষ্ট্রে দেওয়া এক ভাষণে পাকিস্তানের সেনাপ্রধান সতর্ক করেন, ভারতের সঙ্গে যুদ্ধ হলে তাঁরা একা ধ্বংস হবেন না।
সেনাপ্রধান বলেন, ‘আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি মনে করি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে পৃথিবীর অর্ধেককে সঙ্গে নিয়েই ধ্বংস হব।’
তাঁর এ বক্তব্য ওয়াশিংটনে তীব্র নিন্দার জন্ম দেয়।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন বলেন, পাকিস্তান ‘দুর্বৃত্ত রাষ্ট্রের’ মতো আচরণ করছে। তিনি মুনিরের বক্তব্যের ধরনকে ‘ওসামা বিন লাদেন ও আইএসের’ সঙ্গে তুলনা করেন।
রুবিন বলেন, আমেরিকানরা সন্ত্রাসবাদকে সাধারণত অভিযোগ-অভিমান বা ক্ষোভের দৃষ্টিতে দেখেন... তাঁরা অনেক সন্ত্রাসীর আদর্শগত ভিত্তি বোঝেন না। আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন।
এমন সতর্ক থাকা সত্ত্বেও গত ১৮ জুন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক মধ্যাহ্নভোজে অংশ নেন মুনির, যা ভারতের অপারেশন সিঁদুর শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরের ঘটনা।
এমনকি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডপ্রধান জেনারেল মাইকেল কুরিল্লা পাকিস্তানকে সন্ত্রাসবিরোধী অভিযানে ‘চমৎকার সহযোগী’ হিসেবেও প্রশংসা করেন।
তবে পাকিস্তান এখনো ভারতের নজরদারির মধ্যে রয়েছে।
যদিও ২০২২ সালে পাকিস্তানকে ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, ভারত আবারও তাদের তালিকাভুক্ত করার চেষ্টা চালাচ্ছে।
দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে এক সরকারি কর্মকর্তা বলেন, ভারত পাকিস্তানকে ফের সন্ত্রাসবাদের ধূসর তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ‘এফএটিএফ’কে একটি প্রতিবেদন দেবে।
২০২২ সালে যখন পাকিস্তানকে তালিকা থেকে সরানো হয়েছিল, তখন শর্ত ছিল, তারা সন্ত্রাসবিরোধী আইন প্রণয়ন করবে। কিন্তু এখনো সে আইন হয়নি। ফলে এফএটিএফের নিজেরই পাকিস্তানকে আবার তালিকাভুক্ত করার যথেষ্ট কারণ রয়েছে।
আরও খবর পড়ুন:

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১৩ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১৪ ঘণ্টা আগে