দেশের বাজারে সোনার আরেক দফা বাড়ল। এবার সাত দিনের ব্যবধানে সোনার ভরি একলাফে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৮৯ লাখ ৬২২ টাকায় দাঁড়াল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
আগামীকাল বুধবার সোনার নতুন দাম কার্যকর হবে হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ার কারণে সোনার দাম সমন্বয় করা হচ্ছে।
তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি। যেহেতু বৈধপথে সেভাবে সোনা আমদানি হয় না, সেহেতু জুয়েলার্স সমিতি কৌশলগতভাবে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে না।
বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। তার পেছনের কারণ হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে আজ মঙ্গলবার একপর্যায়ে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৭৯ ডলারে দাঁড়ায়।
এর আগে দেশের বাজারে চলতি মাসে সোনার দাম পাঁচ দফা বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে কাল থেকে আরেক দফা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড হবে।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে এক ভরি ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৮৯ লাখ ৬২২ টাকা। একইভাবে ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ এবং সনাতন পদ্ধতির সোনা কিনতে খরচ হবে ভরিপ্রতি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।
আজ মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে বাড়ছে ৩ হাজার ৬৭৫ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৫৫৫ টাকা বাড়বে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের জোট আসিয়ানের সঙ্গে চীনের বাণিজ্য গত এক বছরে ১ ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরেও এই গতি বজায় আছে। চীনের বাণিজ্য উপমন্ত্রী ইয়ান তোং আজ মঙ্গলবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন...
৩ ঘণ্টা আগে
১৯৮৪ সালের বিধিমালা সংশোধন করে নতুন বিধিমালা করা হচ্ছে। বর্তমান সরকার বেসামরিক বিমান চলাচল খাতে বিনিয়োগ বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছে। তাই নতুন বিধিমালা ব্যবসা ও বিনিয়োগবান্ধব করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে...
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্ব অর্থনীতিতে মন্দা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি। তিনি বলেন, এআই বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য বড় ধরনের সাইবার নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে বাংলাদেশকে ১৭ কোটি ৫০ লাখ ডলার (১৭৫ মিলিয়ন ডলার) ঋণ দেওয়ার অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সহজ শর্তের এই ঋণে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের দুর্গম ২৬টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।
১৪ ঘণ্টা আগে