
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার সাংবাদিক সমাজকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন, সাংবাদিকেরাই ‘অস্ট্রেলিয়ার ক্ষতি করছে।’ সম্প্রতি এক অস্ট্রেলীয় সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নিজের ব্যবসায় প্রেসিডেন্সি ক্ষমতার কতটা ফায়দা নিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের সম্পদ কতটা বেড়েছে, সে বিষয়ে জানতে চান অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) জন লায়নস। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না।’ এ সময় তিনি বলেন, তাঁর সন্তানেরা পারিবারিক ব্যবসা দেখভাল করছেন।
এ সময় ট্রাম্প জন লায়নসকে আক্রমণ করে বলেন, ‘আমার মতে, আপনি এখনই অস্ট্রেলিয়ার অনেক ক্ষতি করছেন এবং তারা (অস্ট্রেলিয়া সরকার) আমার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়।’ ট্রাম্প আরও জানান, তিনি খুব ‘শিগগির’ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বলেন, ‘আমি তাঁকে আপনার কথা বলব। আপনি খুব খারাপ ভাবমূর্তি তৈরি করেছেন।’
লায়নস আরেকটি প্রশ্ন করতে চাইলে ট্রাম্প আঙুল ঠোঁটের সামনে তুলে ধরে এবং তাঁকে ‘চুপ’ করতে বলে অন্য সাংবাদিকের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। অ্যান্থনি আলবানিজ দীর্ঘ কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চাইছেন। নানা কারণে গত জুনে তাদের একটি বৈঠক ভেস্তে যায়।
তবে আগামী সপ্তাহে আলবানিজ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন। সে সময় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে গত সোমবার জানান আলবানিজ। তিনি জানান, তিনি এবং ট্রাম্প ‘নিউইয়র্কে দেখা করবেন।’ তিনি বলেন, ‘তিনি (ট্রাম্প) আগামী সপ্তাহের মঙ্গলবার রাতে একটি রিসেপশন আয়োজন করছেন। এ ছাড়া, বছরের শেষ পর্যন্ত বিভিন্ন ফোরামে আমরা একে অপরকে দেখতে পাব বলে আশা রাখি।’
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন ২০২১ সালে স্বাক্ষরিত ইউএস, ইউকে এবং অস্ট্রেলিয়ার মধ্যে ২৩৯ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি বড় সাবমেরিন চুক্তি ‘অকাস’ পুনর্বিবেচনার ঘোষণা দেয়। এরপর, চলতি বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার সব রপ্তানি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বসানো হয়। আলবানিজ সে সময় ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘বন্ধুর কাজ নয়’ বলে মন্তব্য করেছিলেন।
লায়নস ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার পর বলেন, ‘ভদ্রভাবে যৌক্তিক প্রশ্ন করা সম্পর্কের ক্ষতি করতে পারে এমন ধারণা উদ্ভট।’ তিনি বলেন, ‘আমার কাছে এটি একেবারেই স্বাভাবিক—যথাযথ গবেষণার ভিত্তিতে প্রশ্ন করা। এটি কোনো প্ররোচনামূলক প্রশ্ন ছিল না এবং আক্রমণাত্মকভাবেও করা হয়নি।’

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১২ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১৩ ঘণ্টা আগে