
পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সানা ইউসুফ হত্যা মামলায় অভিযুক্ত ২৩ বছর বয়সী উমর হায়াতকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল মঙ্গলবার (১৯ মে) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজোকা এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত সানার পরিবারকে ২৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে ইসলামাবাদ হাইকোর্টের অনুমোদন প্রয়োজন হবে।
আদালত সূত্র জানায়, হত্যার পাশাপাশি ডাকাতি, মানহানি ও চুরি করা সম্পত্তি-সংক্রান্ত অভিযোগেও উমর হায়াতকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
মাত্র ১৭ বছর বয়সী সানা ইউসুফকে ২০২৫ সালের ২ জুন ইসলামাবাদে নিজ বাসায় গুলি করে হত্যা করা হয়। পুলিশ জানায়, উমর হায়াত জোর করে সানাদের বাসায় ঢুকে তার মা ও খালার সামনেই তাকে গুলি করে হত্যা করেন। পরে তিনি সানার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।
খাইবার পাখতুনখাওয়ার চিত্রাল অঞ্চলের বাসিন্দা সানা ইউসুফ টিকটক ও ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয় ছিল। ফ্যাশন, স্কিনকেয়ার ও লাইফস্টাইলভিত্তিক ভিডিও তৈরি করে সে প্রায় ১৩ লাখ ফলোয়ার পেয়েছিল।
রায়ের পর আদালতের বাইরে সানার বাবা বলেন, ‘১১ মাস ধরে আমরা এই দিনের অপেক্ষায় ছিলাম। এই রায় শুধু আমার পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য একটি বার্তা। যারা এ ধরনের অপরাধ করবে, তাদের পরিণতিও এমন হতে পারে।’ সানার মাও রায়ে সন্তোষ প্রকাশ করে বিচারক, পুলিশ, গণমাধ্যম ও আইনজীবীদের ধন্যবাদ জানান।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের ২০ ঘণ্টার মধ্যেই ফয়সালাবাদ থেকে উমর হায়াতকে গ্রেপ্তার করা হয়। তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর সানার প্রতি একতরফা আসক্তি তৈরি হয়েছিল উমরের। সানা বারবার প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি ইসলামাবাদে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটান।
তবে আদালতে উমর হায়াত দাবি করেন, পুলিশ তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তিনি বলেন, তিনি কখনো সানার সঙ্গে দেখা করেননি এবং পুলিশি নির্যাতনের মাধ্যমে জোর করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।
এই হত্যাকাণ্ড পাকিস্তানে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিল এবং নারী কনটেন্ট নির্মাতাদের নিরাপত্তা ও অনলাইন হয়রানি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। মানবাধিকারকর্মীরা বলছেন, নারীদের স্বাধীন মতপ্রকাশ ও প্রত্যাখ্যান মেনে নিতে না পারার মানসিকতা থেকেই এ ধরনের সহিংসতা বাড়ছে।

নেপাল-চীন সীমান্তের গিরং এলাকায় আকস্মিক বন্যার কয়েক সেকেন্ড আগের একটি সিসিটিভি ভিডিও এখন ভয়াবহ সেই দুর্যোগের শেষ মুহূর্তগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ৫৯ মিনিট ৫৩ সেকেন্ডে পাহাড়ের আড়াল থেকে কালো মেঘের মতো একটি বিশাল স্রোত এগিয়ে আসছে।
১৮ মিনিট আগে
মার্কিন তেল কোম্পানি নর্থ আমেরিকান ব্লু এনার্জি পার্টনার্স (এনএবিইপি) ভেনেজুয়েলার এমন কয়েকটি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, যেগুলো আগে কয়েকটি চীনা কোম্পানি ও একটি রুশ প্রতিষ্ঠান পরিচালনা করত। স্থানীয় সময় গতকাল সোমবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই মার্কিন...
৩ ঘণ্টা আগে
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে। এর মাত্র কয়েক দিন পরই নয়াদিল্লিতে আবারও বৈঠকে বসতে যাচ্ছেন দুই নেতা। এর মধ্যেই রাশিয়া ভারতের সামনে নতুন করে বড় ধরনের প্রতিরক্ষা প্রস্তাব তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে।
৪ ঘণ্টা আগে
নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে দুই দেশে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৯৮৭ জন এবং চীনের তিব্বত অঞ্চলে ১৬ জন মারা গেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন–এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে