হেলিকপ্টার দুর্ঘটনায় গত মাসেই নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর ফলে চলতি মাসেই আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে দেশটি। এই নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রোববার এই খবর জানিয়েছে দ্য ন্যাশনাল।
ইরানের রাষ্ট্রীয় একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারে দেখা গেছে, রাজধানী তেহরানে অবস্থিত ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন ফরম পূরণ করছেন আহমাদিনেজাদ। পরে ওই টেলিভিশনকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘অর্থনৈতিক সমস্যার সমাধান করাই হলো আমার প্রধান লক্ষ্য।’
ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত পরপর দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন রক্ষণশীল রাজনীতিবিদ মাহমুদ আহমাদিনেজাদ। কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে তাঁকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি ইরানের প্রভাবশালী অভিভাবক কাউন্সিল। রোববার প্রার্থিতার নিবন্ধন করে আহমাদিনেজাদ বলেছেন, ‘ইরানের সাধারণ মানুষকে সম্মান জানাতে আমি আবারও এসেছি।’
সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ‘আজকের দিনে সব ক্ষেত্রেই আমরা ২০১৩ সালের তুলনায় আরও বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি।’ এ সময় অর্থনৈতিক পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত বছরগুলোতে অর্থনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার জের ধরে ইরানে খাদ্যপণ্যের দাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। দেশটির মুদ্রার মান পড়ে যাওয়াও এ ধরনের পরিস্থিতির আরেকটি কারণ। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকেই দেশটির মুদ্রা রিয়ালের মূল্য কমতে শুরু করেছিল। ২০১৮ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রে সরে গেলে দেশটির মুদ্রার ওপর সবচেয়ে বড় প্রভাব পড়ে। সে সময় তেল রপ্তানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মাহমুদ আহমাদিনেজাদ প্রার্থিতার নিবন্ধন করলেই যে তিনি প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন—এই বিষয়টি নিশ্চিত নয়। অতীতের মতো এবারও এই নিবন্ধন পর্যালোচনা করবে দেশটির শক্তিশালী অভিভাবক কাউন্সিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন এই কাউন্সিলই ইতিপূর্বে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করে দিয়েছিল।
আহমাদিনেজাদ ছাড়াও এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার আলী লারিজানি। এ ছাড়া আহমাদিনেজাদের আমলে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাসৌদ জারিবাফানসহ আরও আটজন প্রার্থী হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে তেহরানের মেয়র আলীরেজা জাকানি এবং ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ডসের সাবেক কমান্ডার ভাহিদ হাগানিয়ানও রয়েছেন।

নেপালে প্রলয়ংকরী বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার আজও বাস্তুচ্যুত। অন্যদিকে নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। নিখোঁজ ব্যক্তিদের অনেকেই জলবিদ্যুৎ প্রকল্পের ছয়টি সুড়ঙ্গে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিয়জন, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে....
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য ইরানের প্রস্তাবিত ৭ দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের সর্বশেষ প্রস্তাব অগ্রহণযোগ্য।
৩ ঘণ্টা আগে
বদলাচ্ছে বিশ্বের আবহাওয়া। এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে কৃষিকাজে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামলে বৈশ্বিক খাদ্যনিরাপত্তা নিশ্চিতের সমাধান খুঁজতে বেইজিংয়ে সম্প্রতি হয়ে গেল ‘ওয়ার্ল্ড অ্যাগ্রিফুড ইনোভেশন কনফারেন্স’। বিশ্বের ৩০টির বেশি সংস্থা ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অন্তত ৩০০ জন প্রতিনিধি এতে অংশ...
৩ ঘণ্টা আগে
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই আয়োজনকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সরকারি দল বিজেপি এটিকে সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে প্রশংসা করলেও, বিরোধীরা এর সময় নিয়ে প্রশ্ন তুলছেন...
৫ ঘণ্টা আগে