
হিজবুল্লাহ, হামাসসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের সশস্ত্র গোষ্ঠীটিকে নিয়ে গঠিত জোট ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’ বা প্রতিরোধ অক্ষকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাবে ইরান। এমনটাই জানিয়েছেন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, এই সমর্থন কেবল রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, যখন যেখানে প্রয়োজন সমর্থন দেওয়া হবে।
কাতার সফরের সময় দেশটির সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাগচি এই অবস্থান ব্যক্ত করেন। তবে একই সঙ্গে তিনি জানান, ইরান নতুন করে যুদ্ধে জড়াতে চায় বা উত্তেজনাও উসকে দিতে চায়; তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তেহরান প্রস্তুত।
প্রতিরোধ অক্ষ মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এবং ইরাক ও সিরিয়ার বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে নিয়ে গঠিত। এই গোষ্ঠীগুলো ইরানের আর্থিক, রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক সমর্থনপুষ্ট।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসরায়েল চাইলে আমাদের ধৈর্য এবং সংকল্পকে পরীক্ষা করতে পারে। আমারও দেখব আক্রমণ কেমন হয় এবং তারপর সতর্কভাবে বিবেচনা শেষে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে প্রতিক্রিয়া জানানো যায়।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, ‘ইসরায়েল একটি বড় ধরনে যুদ্ধ শুরুর পাঁয়তারা করছে এবং কিছু দেশকে এই যুদ্ধে জড়িয়ে ফেলতে চাইছে। তবে কেবল ইরান নয়, অনেকেই এ ধরনে যুদ্ধ চায় না। কারণ, সবাই জানে এটা কতটা বিপর্যয়কর।’
আব্বাস আরাগচি জোর দিয়ে বলেন, ‘প্রতিরোধ অক্ষ ইহুদিবাদী ইসরায়েলের শাসকদের প্রতিক্রিয়া জানাতে সক্ষম এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধে তাঁর লক্ষ্য—হামাসকে ধ্বংস করা—অর্জন করতে পারেননি এবং তিনি লেবাননে একই পরিস্থিতির মুখোমুখি হবেন।’
আরাগচি সাক্ষাৎকারে তাঁর সাম্প্রতিক লেবানন সফরের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, লেবাননের নেতৃত্বের সঙ্গে তিনি কীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা যায় এবং গাজা ও লেবাননের ইসরায়েলি গণহত্যা, হত্যা ও ধ্বংস বন্ধ করা যায় সে বিষয়ে পরামর্শ করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তাঁর চলমান আঞ্চলিক সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সৌদি আরব ও কাতার গুরুত্বপূর্ণ আঞ্চলিক দেশ; যারা উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে পারে এবং যুদ্ধ বন্ধে সহায়তা করতে পারে।

রাতভর ইরানের চালানো হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন হিসাব বলছে, অন্তত ৯টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স।
২৩ মিনিট আগে
রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে ভোটারদের উৎসাহিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
আগামী ২৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে তিনটি বড় প্রকল্পের কাজ শুরু করতে পারে আদানি গ্রুপ। ওই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতি মিত্রদের নিয়ন্ত্রণে রেখে সৌদি আরবে হামলা বন্ধ করতে ইরানকে সতর্ক করেছে পাকিস্তান। সংকট যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে ইসলামাবাদ তেহরানকে এই বার্তা দিয়েছে। সৌদি, পাকিস্তানি ও ইরানি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২ ঘণ্টা আগে