
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরানে ব্যাপক হারে বেড়েছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার। সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা এড়ানো ও উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বর্তমানে বিকল্প আর্থিক মাধ্যম হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে।
ব্লকচেইন ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান চেইনঅ্যালাইসিসের তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত ইরানের ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো থেকে ১ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানে বিমান হামলা শুরু করে।
চেইনঅ্যালাইসিস জানিয়েছে, এই সময় ব্যবহৃত একাধিক ডিজিটাল ওয়ালেট সরাসরি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট।
চেইনঅ্যালাইসিসের তথ্য অনুযায়ী, গত বছর আইআরজিসি-সম্পর্কিত ওয়ালেটগুলোতে ৩০০ কোটির বেশি ডলারের ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়েছে, যা দেশটির মোট ক্রিপ্টো লেনদেনের অর্ধেকের বেশি। এই প্রবণতা এখনো বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) আবেদন ফি ২০ গুণ বাড়িয়েছে জাপান। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে এখন ২ লাখ ইয়েন দিতে হবে।
২৯ মিনিট আগে
দুবাই থেকে ইসরায়েলে যাচ্ছিল ফ্লাইদুবাইয়ের একটি বিমান। মাঝআকাশে ককপিটে এক পাইলটকে ছুরিকাঘাত করে আরেক পাইলট। তবে ছুরিকাহত হয়েও ১৭০ জনের বেশি যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছার। গুরুতর আহত হওয়া সত্ত্বেও তাঁর সাহসিকতা, পেশাদারি ও উপস্থিত বুদ্ধির কারণে আকাশে এক ভয়াবহ...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সময় দুই দফা প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, ইনজেকশন দেওয়ার পর তিনি অচেতন হয়ে পড়লেও তাঁর হৃদস্পন্দন চলছিল এবং তিনি শ্বাস নিচ্ছিলেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের বিরুদ্ধে চীনের গোয়েন্দা তৎপরতায় সহায়তা করেছেন ব্রিটিশ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ১০০ জনেরও বেশি শিক্ষাবিদ। এমন দাবি করেছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ। এ দিকে লন্ডনে চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই অভিযোগকে ‘কাল্পনিক ও পুরোপুরি বানোয়াট’ বলে অভিহিত করেছেন।
৫ ঘণ্টা আগে