
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরুর পর থেকে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। এ পর্যন্ত মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ১৫টি দেশে ইরানের হামলা চালানোর তথ্য পাওয়া গেছে। মুহুর্মুহু ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোনে অনেকটাই বেকায়দায় পড়েছে দেশগুলো। এসব মারণাস্ত্র ঠেকাতে ওই দেশগুলোর ইন্টারসেপ্টর (প্রতিরোধ ক্ষেপণাস্ত্র) দ্রুত ফুরিয়ে আসছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের লক্ষ্যবস্তুতে থাকা পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করে ক্ষয়ক্ষতি সীমিত রাখছে দেশগুলো।
প্রতিবেদনে আরও বলা হয়, ব্যয়বহুল ইন্টারসেপ্টর ও রাডারের সাহায্যে তেলসমৃদ্ধ উপসাগরীয় আরব দেশগুলো ইরানি হামলা ঠেকিয়ে চলেছে। তবে খবর পাওয়া যাচ্ছে, ওই দেশগুলোর ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে।
এদিকে ইরানি হামলা থামার কোনো লক্ষণ নেই। আজ মঙ্গলবারও তারা সৌদি আরবসহ বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। সামরিক সূত্রের বরাতে এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছিল, একটি ইরানি ড্রোন তৈরি করতে খরচ হয় ৩৫ হাজার ডলারের মতো, কিন্তু সেই ড্রোন ঠেকাতে ইন্টারসেপ্টর হিসেবে ব্যবহার হয় যেসব ক্ষেপণাস্ত্র, সেগুলোর একেকটি তৈরিতে খরচ হয় ৫ থেকে ৪০ লাখ ডলার। এই অবস্থায় একদিকে ইন্টারসেপ্টরের মজুত যেমন দ্রুত ফুরিয়ে আসছে মার্কিন মিত্রদের, অপর দিকে তাদের যুদ্ধের ব্যয়ও অনেকাংশে বেড়ে যাচ্ছে। এই মুহূর্তে তাদের ইরানের পাশাপাশি সময়ের বিরুদ্ধেও লড়তে হচ্ছে। কারণ, মজুত ফুরিয়ে আসার আগেই পর্যাপ্ত ইন্টারসেপ্টর জোগাড়ের চাপে পড়েছে দেশগুলো।
এর আগে আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছিল, ইরান তার ভূগর্ভস্থ ড্রোনের মজুতের ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যায়, ভূগর্ভের কোনো এক বাংকারে শত শত ড্রোন সারি করে সাজানো।

ভারতের কর্ণাটক রাজ্য সরকার ২০২২ সালের বিতর্কিত স্কুল ইউনিফর্ম সংক্রান্ত নির্দেশনা প্রত্যাহার করে নতুন নীতিমালা জারি করেছে। নতুন এই নির্দেশনায় সরকারি, অনুদানপ্রাপ্ত ও বেসরকারি স্কুল এবং কলেজে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে সীমিত পরিসরে ধর্মীয় ও ঐতিহ্যগত প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপকে কাজে লাগিয়ে পুনর্ব্যবহারযোগ্য ইট তৈরির উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক পরিবেশ পুরস্কার জিতেছে দুই ফিলিস্তিনি কিশোরী। ফারাহ মুসা ও তালা মুসা নামের এই দুই বোন ‘আর্থ প্রাইজ’-এর মধ্যপ্রাচ্য অঞ্চলের বিজয়ী নির্বাচিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হামলার সময় এবং পরবর্তী জিম্মি দশায় ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে বলে একটি স্বতন্ত্র ইসরায়েলি তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র হামলায় কুকি সম্প্রদায়ের তিন গির্জা নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৩ মে) সকালে কাংপোকপি জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
৭ ঘণ্টা আগে