
ইসরায়েল থেকে গত তিন বছরে প্রায় ২ লাখ ৬৮ হাজার মানুষ দেশ ছেড়ে চলে গেছেন। ২০২৩ সালের পর থেকে ইসরায়েলিদের দেশ ছাড়ার এই প্রবণতা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গতকাল সোমবার তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি নতুন গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে শুরু হওয়া ইসরায়েলিদের দেশ ছাড়ার ঢেউ গত বছর রেকর্ড ও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে টানা তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন ইসরায়েলি দেশ ছেড়ে যান। ২০২৪ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে। আর ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরায়েলি দীর্ঘ সময়ের জন্য দেশ ছাড়েন।
পত্রিকাটি জানিয়েছে, আগের বছরগুলোর তুলনায় এসব সংখ্যা রেকর্ড পর্যায়ের। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে দীর্ঘমেয়াদে দেশ ছেড়ে যাওয়া ইসরায়েলির সংখ্যা ছিল প্রায় ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন। গবেষণায় দেখা গেছে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ২ লাখ ৭০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছেন। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরায়েল ছেড়েছেন। অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ৬০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছিলেন।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের কলার স্কুল অব ম্যানেজমেন্টের অধ্যাপক ইতাই আতার এই গবেষণার তত্ত্বাবধান করেছেন। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ইসরায়েলিদের দেশ ছাড়ার সংখ্যা ‘গভীরভাবে উদ্বেগজনক।’ তিনি সতর্ক করে বলেন, ‘প্রকৃত বিপদ হলো ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া এবং দেশ ছাড়ার সংখ্যা বর্তমান পর্যায়ে স্থির না থেকে আরও বাড়তে থাকা।’
গবেষণার ফলাফল অনুযায়ী, দীর্ঘদিনের তুলনামূলক স্থিতিশীলতার পর ইসরায়েলিদের দেশ ছাড়ার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখা দিয়েছে। দেশ ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে ইয়েদিওথ আহরোনোথ।
পত্রিকাটি আরও একটি আগের প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। ওই প্রতিবেদনে দেখা যায়, চিকিৎসক, পিএইচডিধারী, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং উচ্চ আয়ের মানুষদের ইসরায়েল ছেড়ে যাওয়ার সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। পত্রিকাটি বলেছে, ‘ইসরায়েলি অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ বেশি নয়। দেশটির অর্থনীতি অনেকটাই উচ্চমানের মানবসম্পদের ওপর নির্ভরশীল। এই মানবসম্পদ মূলত উচ্চপ্রযুক্তি খাত এবং জ্ঞাননির্ভর অন্যান্য শিল্পে কেন্দ্রীভূত।’
এই গবেষণা এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তেল আবিব লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরানেও তাদের সামরিক অভিযান সম্প্রসারিত করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৯৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলের সরকারি হিসাব অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যা ১ কোটির বেশি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিস জানিয়েছে, হামাসের নিরস্ত্রীকরণ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। গতকাল সোমবার পশ্চিম জেরুজালেমে বোর্ডের পরিচালক নিকোলাই ম্লাদেনভ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ ক
২ ঘণ্টা আগে
ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বান্ধবী ও সহ–অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিরোধীদলীয় নেতা উদয়ানিধি স্ট্যালিনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ। গতকাল সোমবার এক জনসভায় এই অভিনেত্রীকে নিয়ে উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্য তুমুল বিতর্কের জন্ম দেয়।
৩ ঘণ্টা আগে
তীব্র গরমে জাপানের রাজধানী টোকিওর একটি চিড়িয়াখানায় তিনটি সিংহীর মৃত্যু হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ১৫ বছর বয়সী ওই সিংহীগুলোর মৃত্যু হয় বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে
গত জুনে ভেনেজুয়ায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকার। গতকাল সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে হালনাগাদ এ তথ্য জানান জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ। ভূমিকম্পে আহত ৬১ হাজার মানুষকে বিভিন্ন হাসপাতালে...
৪ ঘণ্টা আগে