যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসা এই মুহূর্তে ‘যৌক্তিক’ নয়। আজ বুধবার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিপক্ষ তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় এখন আলোচনার পথ খুঁজছে। একটি নির্ভরযোগ্য সূত্র সংবাদ সংস্থাটিকে জানিয়েছে, ইরান কোনো যুদ্ধবিরতি মেনে নেবে না। যারা অতীতে চুক্তি লঙ্ঘন করেছে, তাদের সঙ্গে এই ধরনের প্রক্রিয়ায় প্রবেশ করা অযৌক্তিক।
সূত্রটি আরও বলেছে, যুদ্ধ শেষ করার আগে ইরান তার ‘কৌশলগত লক্ষ্যসমূহ’ অর্জন করতে চায়। অর্থাৎ, যুদ্ধের ময়দানে নিজেদের অবস্থান আরও সংহত না করা পর্যন্ত তারা কোনো সমঝোতায় আসবে না।
এদিকে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই একটি ‘চুক্তি’ করতে চায়। তিনি জানান, তাঁর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই আলোচনায় জড়িত এবং ইরানই এই আলোচনার আগ্রহ দেখিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে কার সঙ্গে কথা হচ্ছে, সে বিষয়ে ট্রাম্প কোনো নির্দিষ্ট নাম প্রকাশ করেননি।
সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, পাকিস্তান মারফত ইরানকে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় বেশ কঠিন (ইরানের জন্য) কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে—তেহরানের সামরিক ও প্রতিরক্ষা শক্তির ওপর লাগাম টানা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধ করা, ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেওয়া।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা পাওয়ার বিষয়টি অবশেষে নিশ্চিত করেছে তেহরান। তবে এই পরিকল্পনাকে ‘অত্যন্ত কঠিন ও অযৌক্তিক’ বলে অভিহিত করেছে দেশটির একটি উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সূত্রটি এই তথ্য নিশ্চিত করেছে।
২৭ মিনিট আগে
তুরস্ক ও ব্রিটেনের মধ্যে কয়েক বিলিয়ন পাউন্ডের একটি বিশাল প্রশিক্ষণ ও সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত বছর স্বাক্ষরিত একটি চুক্তির ধারাবাহিকতায় আজ বুধবার ৮ বিলিয়ন পাউন্ডের (প্রায় ১০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার) নতুন চুক্তিটি সম্পন্ন হয়। এই চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ২০টি ইউরোফাইটার টাইফুন...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে নিরস্ত বা দুর্বল না করা পর্যন্ত এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়—এমন ধারণা এখন ক্রমশ জোরালো হচ্ছে, বিশেষ করে, উপসাগরীয় দেশগুলোর মধ্যে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি ১৫ দফা পরিকল্পনা পেশ করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা নিশ্চিত করেছে, এই পরিকল্পনা পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাকিস্তান ইতিমধ্যে চলতি সপ্তাহে শান্তি আলোচনার মধ্যস্থতার জন্য প্রস্তুতির..
২ ঘণ্টা আগে