
মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই ইরাক ও জর্ডান সীমান্তসংলগ্ন আল-তানফ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, আজ দুই দেশের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ান আরব আর্মির ইউনিটগুলো আল-তানফ ঘাঁটি ও এর আশপাশের এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর ইউনিটগুলো নিকটবর্তী সিরিয়া-ইরাক-জর্ডান সীমান্তজুড়ে মোতায়েন শুরু করেছে। আগামী কয়েক দিনের মধ্যে সীমান্তরক্ষী বাহিনীও সেখানে দায়িত্ব নেবে বলে জানানো হয়েছে।
২০১৪ সালে সিরিয়ার গৃহযুদ্ধ চলাকালে আল-তানফ ঘাঁটি প্রতিষ্ঠা করা হয়। তখন ইসলামিক স্টেট (আইএসআইএল/আইএসআইএস) সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছিল। যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বৈশ্বিক জোটের আইএসবিরোধী অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এই ঘাঁটি। এরপর ২০১৭ সালে আইএসকে সামরিকভাবে পরাজিত ঘোষণা করা হয়।
এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রথম মেয়াদ থেকেই সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগ্রহ প্রকাশ করে আসছিলেন।
এই ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) যারা আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ছিল—তাদের সিরীয় সরকারি প্রতিষ্ঠানে একীভূত করার একটি চুক্তি হয়। যুক্তরাষ্ট্র এ চুক্তিকে সিরিয়ায় জাতীয় ঐক্য ও পুনর্মিলনের পথে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করে।
গত মাসে আল-শারার সরকার দেশের বিভিন্ন প্রান্তে নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ নিলে উত্তর-পূর্ব সিরিয়ার কুর্দি-নিয়ন্ত্রিত বিস্তীর্ণ এলাকা সিরীয় বাহিনীর হাতে চলে যায়। এ সময় এসডিএফের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এদিকে সিরীয় বাহিনীর অগ্রযাত্রার মধ্যে উত্তর-পূর্ব সিরিয়ার এসডিএফ-নিয়ন্ত্রিত কারাগারগুলো থেকে হাজার হাজার আইএস বন্দীকে সরিয়ে নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। এসব স্থাপনা এখন সিরীয় সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে।
সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতির সঠিক সংখ্যা দীর্ঘদিন ধরেই অস্পষ্ট। কারণ, সিরিয়ায় মার্কিন অভিযানগুলোর অধিকাংশই গোপনীয়। তবে ২০২৫ সালের জুলাইয়ে পেন্টাগন জানিয়েছিল, সিরিয়ায় প্রায় ১ হাজার ৫০০ মার্কিন সেনা রয়েছে। বর্তমানে সেই সংখ্যা কমে ৯০০-তে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
এই মাসের শুরুতে আল জাজিরার এক প্রতিবেদক জানান, উত্তর-পূর্ব হাসাকা প্রদেশের আল-শাদ্দাদি এলাকায় একটি সামরিক স্থাপনার চারপাশের নজরদারি টাওয়ারগুলো থেকে মার্কিন সেনারা উপস্থিতি কমাচ্ছেন। একটি টাওয়ার থেকে মার্কিন পতাকা নামাতেও দেখা গেছে। ঘাঁটির বিমানপথে উড্ডয়ন ও অবতরণ নিয়ন্ত্রণে ব্যবহৃত সরঞ্জামও সরিয়ে নেওয়া হয়েছে।
গত বছরের ডিসেম্বরে পালমিরা শহরে এক হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন। ওই ঘটনার পর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র সিরিয়ায় আইএসের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে চীনে গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে তাঁর। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগে
তেহরান সর্বশেষ শান্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রকে সব ফ্রন্টে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে লেবাননে সংঘাতের অবসান, ইরানের কাছাকাছি অঞ্চলগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে হওয়া ধ্বংসযজ্ঞের ক্ষতিপূরণ প্রদান।
১ ঘণ্টা আগে
সাবেক অভিনেতা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার ‘যেকোনো সময় পড়ে যেতে পারে’ বলে মনে করেন বিরোধী দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রধান এম কে স্টালিন। তিনি দলের কর্মীদের আগাম নির্বাচনের জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোর সবচেয়ে বড় মসজিদ ও ইসলামি শিক্ষা কমপ্লেক্সে গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজনদের একজন স্থানীয় একটি স্কুলের রেসলার। স্থানীয়ারা এবং ওই কিশোরের সহপাঠীরা তাকে ‘ভালো ছেলে’ বলে আখ্যা দিচ্ছে।
৫ ঘণ্টা আগে