
প্রতিদিন ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
এটি একটি রেকর্ড, কারণ বাংলাদেশের অভ্যুদয়ের পর গত ৫৩ বছরের কোনো বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেয়নি সৌদি।
সরকারি সূত্রে জানা গেছে, গত নভেম্বরে ৮৩ হাজার বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে শ্রমিক ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি।
সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করে তুলতে ‘ভিশন ২০৩০ প্ল্যান’ নামের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জন করতে বিমানবন্দর, রেলপথসহ বিভিন্ন অবকাঠামো ও ভবন সংশ্লিষ্ট নির্মাণকাজ ব্যাপকভাবে চলছে দেশটিতে।
তা ছাড়া ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আসর বসবে সৌদিতে। দেশটির বিভিন্ন এলাকায় ফুটবল স্টেডিয়াম এবং এ সংক্রান্ত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এসব কাজের জন্য প্রচুর কর্মী প্রয়োজন দেশটির।
সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। ওই কর্মকর্তা আরও বলেন, বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস।
আরও খবর পড়ুন:

নিউইয়র্কে পা রাখলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন জোহরান মামদানি। তবে এবার এ বিষয়ে নিজের অবস্থান ও ক্ষমতার সীমাবদ্ধতা স্পষ্ট করেছেন নিউইয়র্ক সিটির মেয়র মামদানি। গতকাল মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি স্বীকার করেছেন...
৩৫ মিনিট আগে
প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে একাধিক মডেলের যোগাযোগ করিয়ে দেওয়া ফরাসি পেশাদার মডেল রিক্রুটার ডেনিয়েল সিয়াদকে প্যারিসের উপকণ্ঠে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) সিএনএন জানিয়েছে, গত সোমবার কলম্ব শহরের ওই বাড়ি থেকে সিয়াদের মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের শুরু থেকেই দুই দেশের কূটনৈতিক মধ্যস্থতায় ভূমিকা রাখছে পাকিস্তান। জানা গেছে, এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের একটি বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা তহবিল (এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন ফ্যাসিলিটি) চেয়েছে পাকিস্তান। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য...
১ ঘণ্টা আগে
তীব্র গরমে জাপানি পুরুষেরা অফিসে স্যুট-টাইয়ের বদলে আরও আরামদায়ক পোশাক হিসেবে টি-শার্ট, স্নিকার্স এবং শর্টস পরছেন। তবে বিষয়টি নিয়ে সব মহলে একরকম প্রতিক্রিয়া দেখা যায়নি। নারী কর্মীদের একটি অংশ পুরুষদের খালি পায়ে অফিসে আসা নিয়ে আপত্তি জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে