
কুষ্টিয়ায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এই নৃত্য পরিবেশন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এর একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য সংগঠনটির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিনস প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়। উঠতি বয়সী যুবকেরা মঞ্চে উঠে এক তরুণীর সঙ্গে নাচানাচি করেন। ভিডিওটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে এমন আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন খুবই দুঃখজনক। আর স্থানীয় বিদ্যালয় মাঠে এ ধরনের আপত্তিকর নৃত্য শিক্ষার্থীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনুষ্ঠানের আয়োজক হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর আজকের পত্রিকা’কে বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছি।’


ময়মনসিংহে গ্যাস সংকটে সিএনজি স্টেশনগুলোতে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এতে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এ অবস্থায় আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিক ও সিএনজি চালিত অটোরিকশার চালকরা।
২ মিনিট আগে
বন্যায় জেলার বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার উৎস হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় ক্ষুদ্র ঋণের কিস্তির চাপ তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তাই ক্ষতিগ্রস্ত মানুষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে.
৬ মিনিট আগে
গত ৬ মে বাহুবলের ইজ্জতনগর এলাকায় আশা এনজিওর মিরপুর ব্র্যাঞ্চে ডাকাতির ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সাঁড়াশি অভিযান চালায়।
১২ মিনিট আগে
গোপালগঞ্জে আদালত চলাকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোঃ সুজন মিয়ার ছুড়ে দেওয়া পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে গেছে। বুধবারের এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে; তদন্ত ও বিচার দাবি করেছে জেলা আইনজীবী সমিতি।
১৪ মিনিট আগে