
শিক্ষক ও চিকিৎসকদের মর্যাদার বিষয়টি মাথায় রেখে তাদের ক্যাডার সার্ভিস থেকে বের করার পরিকল্পনা করছে সরকার। এ দুই ক্যাডারের কর্মকর্তাদের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো আলাদা কমিশন গঠনের প্রস্তাব করবে জনপ্রশাসন সংস্কার কমিটি।
সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষা ক্যাডারটা অযৌক্তিক। স্বাস্থ্য এবং শিক্ষা আলাদা। আমরা সুপারিশ করেছি, এই ক্যাডার করে রাখা যাবে না।
‘একজন চোখের ডাক্তার, একজন দাঁতের ডাক্তার, একজন জেনারেল ফিজিশিয়ান; তারা কি পদোন্নতি একসঙ্গে পাচ্ছেন? সে জন্য আমরা বলছি এটা ক্যাডারে রাখা যাবে না, এটা আমাদের চিন্তা। এটা ক্যাডার করা অযৌক্তিক হয়েছে। এগুলো আলাদা করতে হবে। বেতন বাড়িয়ে দেওয়া হবে। এ দুই বিভাগ ছাড়া বাকি সবাই ক্যাডার থাকবে। এটা আমাদের ধারণা।’
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেন, পাবলিক সার্ভিস কমিশন থেকে সরে গিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশন আলাদা হয়েছে। ঠিক এ রকম আমরা স্বাস্থ্য ক্যাডার ও শিক্ষা ক্যাডারকে আলাদা করার পরামর্শ দিয়েছি। এটা হয়ে যাবে।
আরও খবর পড়ুন:

‘এটা দেখতে হবে। দেখার পরিপ্রেক্ষিতে আমাদের বিদ্যমান আইন, পার্শ্ববর্তী দেশগুলোতে কী অবস্থা আছে এবং এই সম্পর্কিত আর কোনো আইনের রুলিং বা জাজমেন্ট আছে কি না, সেগুলো দেখে পরে আমরা সিদ্ধান্ত নেব...
৩২ মিনিট আগে
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সমন্বয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট যাত্রা শুরু করে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করা হয়। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর চারজন বিচারপতিকে নিয়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়। সে সময় আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা...
১ ঘণ্টা আগে
বিদায়ী নৌবাহিনী প্রধানের কর্মজীবনের সাফল্য, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদার বাহিনী হিসেবে নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী...
২ ঘণ্টা আগে
অবশেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হলো সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার দেহাবশেষ। আজ বুধবার দুপুরে দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি সাখাওয়াত টিপু আজকের পত্রিকা জানান, বেলা দেড়টার দিকে দেহাবশেষ স্থানান্তর সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে