
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তিনি লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। সেই আলোচনার পর দক্ষিণ লেবাননে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া ইসরায়েলি সেনাদের পিছু হটার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।
ট্রাম্প লেখেন, ‘প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুর সঙ্গে আমার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈরুতে কোনো সেনা যাবে না এবং যেসব সেনা সেখানে যাওয়ার পথে ছিল, তাদেরও ফিরিয়ে আনা হয়েছে।’
একই পোস্টে তিনি আরও বলেন, ‘উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গেও আমার খুব ভালো আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের গোলাগুলি বন্ধ করতে সম্মত হয়েছে।’
যুক্তরাষ্ট্রের কোনো বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট এর আগে সরাসরি বা পরোক্ষভাবে হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা যায়নি। যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।
রয়টার্সকে এক লেবাননি কর্মকর্তা জানান, দেশটির পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির মাধ্যমে হিজবুল্লাহ ট্রাম্পকে জানায়, বৈরুত ও এর উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করা হলে তারা উত্তর ইসরায়েলে হামলা স্থগিত করতে প্রস্তুত।
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব লেবাননেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত ২ মার্চ থেকে হিজবুল্লাহ ইরানের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন হামলা শুরু করার পর ইসরায়েলি বিমান হামলা ও সরিয়ে নেওয়ার নির্দেশনার কারণে ১২ লাখের বেশি লেবাননি বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার দক্ষিণ লেবাননে প্রায় ৯০০ বছর পুরোনো বিউফোর্ট দুর্গ এবং একটি কৌশলগত পাহাড়ি অবস্থান তাদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এর আগের দিন এপ্রিলের যুদ্ধবিরতির পর উত্তর ইসরায়েলের দিকে হিজবুল্লাহর অন্যতম বড় হামলার ঘটনা ঘটে, যার ফলে বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ এবং নিরাপত্তা বিধিনিষেধ জারি করা হয়।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৯ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১২ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১৪ ঘণ্টা আগে