
গাজায় ইসরায়েলি বিমান হামলায় হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে আরও প্রায় সাড়ে ১৭ হাজার। এ অবস্থায় গাজায় স্থল অভিযান ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ ২০তম দিনে গড়িয়েছে। গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলের দিকে ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে দেশটিতে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এখনো অনেকে হামাসের কাছে বন্দী আছে।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল, এমনকি নৌবাহিনীর জাহাজ থেকে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে ইসরায়েলি বিমানবাহিনী অনবরত অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
সর্বশেষ আপডেটে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত) ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৪৪ জনই শিশু। সব মিলিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৫৪৬। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১৭ হাজার ৪৩৯ জন।
এদিকে গাজায় ইসরায়েলি অভিযান ঘনিয়ে আসছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর ‘চরম সর্বনাশ’ ঘোষণা দেন। এ সময় তিনি জানান, হামাসের সামরিক ও প্রশাসনিক সক্ষমতা ধ্বংসে ইসরায়েলের সামরিক বাহিনী স্থল আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, দেশের যুদ্ধকালীন মন্ত্রিসভা বিজয়ী না হওয়া ঘড়ির কাঁটা ধরে কাজ করে যাবে।
নেতানিয়াহু বলেন, ‘আমাদের সৈন্যদের জীবন সুরক্ষিত করতে স্থল অভিযান সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করা হবে না।’ এ সময় তিনি জানান, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) স্থল অভিযান কখন শুরু করবে তা ‘সর্বসম্মতভাবে’ নির্ধারণ করবে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

ইউক্রেনের একটি শপিং সেন্টারে ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের ব্যস্ত ওই শপিং সেন্টারে স্থানীয় সময় শুক্রবারে চালানো এ হামলায় ১৬ জন নিহত ও ১৩০ জন আহত হয়েছেন। এখনো নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়া স্থগিত-সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পদক্ষেপ বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
৪ ঘণ্টা আগে
গত জুনে ব্রিটিশ কমান্ডোদের হাতে গ্রেপ্তার হন রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের একটি তেলবাহী জাহাজের ভারতীয় ক্যাপ্টেন অজয় পান্থ। ৩৮ বছর বয়সী অজয় পান্থ বর্তমানে যুক্তরাজ্যের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদন থেকে
৫ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। এই সুপারিশের পর কমিশনকে ‘পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করেছে ভারত।
৬ ঘণ্টা আগে