
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা কমাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। ফোনালাপে ইরান সংকট নিরসনে কোনো সামরিক পদক্ষেপ না নিয়ে সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে রিয়াদ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা যায়, দুই নেতার আলাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং এর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
ফোনালাপে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জোর দিয়ে বলেন, সংঘাত এড়াতে সব পক্ষকে আলোচনার টেবিলে আনা জরুরি। এর মাধ্যমে একটি শান্ত পরিবেশ তৈরি হবে, যা দীর্ঘমেয়াদি কূটনৈতিক সমাধানের পথ প্রস্তুত করবে। তিনি আরও উল্লেখ করেন, যে কোনো কূটনৈতিক সমাধান অবশ্যই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং এমন কোনো বড় সংঘাত রোধ করবে যার প্রভাব বিশ্বব্যাপী পড়তে পারে।
এদিকে, এই ফোনালাপের পরেই শনিবার গভীর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত একটি বড় ধরনের সামরিক হামলা বাতিলের ঘোষণা দেন। ট্রাম্প দাবি করেছেন, উভয় পক্ষ একটি সম্ভাব্য ‘চুক্তির মূল শর্তাবলিতে’ সম্মত হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছিল যে ওয়াশিংটন ও ইসরায়েল যৌথভাবে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের হামলা বাতিলের এই সিদ্ধান্ত এবং সৌদি আরবের কূটনৈতিক তৎপরতাকে মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ এড়ানোর ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
উত্তর পাকিস্তানের বিশ্বের অন্যতম উচ্চতম শৃঙ্গ ‘ব্রড পিক’-এ তুষারধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন প্রখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা এবং তাঁর টিমের ৯ জন সদস্য। কয়েক দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর রোববার (২ আগস্ট) তাঁর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। আলপাইন ক্লাব অব পাকিস্তান এই তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার ভলগা নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার (২ আগস্ট) জানানো হয়, হামলায় রাশিয়ার সর্ববৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
একবার নয়, দু-দুবার দেশ ও ভিটেমাটি থেকে বিতাড়িত লেখক তসলিমা নাসরিনের কাছে দীর্ঘ অপেক্ষার পর ২৫ মিনিটের বিলম্ব হয়তো কিছুই নয়। কারণ, নিজের ‘দ্বিতীয় ঘর’ হিসেবে পরিচিত কলকাতায় ফিরতে শেষ পর্যন্ত যে আশ্বাস ও নিরাপত্তার প্রতিশ্রুতি তিনি খুঁজছিলেন, তা পেয়েছেন দীর্ঘ ১৯ বছর পর...
২ ঘণ্টা আগে