পাকিস্তানের উত্তর-পশ্চিম অঞ্চলের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৭ জন নিহত এবং এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মনোরম সোয়াত উপত্যকার কাবাল শহরে একদল স্থানীয় যুবক থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এ সময় আচমকা এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে।
শহরের পুলিশ প্রধান মোহাম্মদ ওমর সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থল থেকে একটি খণ্ডিত মাথা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক অনুমান, এটি হামলাকারী আত্মঘাতী বোমারুর হতে পারে।
তবে হামলার ধরন ও নেপথ্যের কারণ নিশ্চিত হতে পুলিশ ইতিমধ্যেই বিস্তারিত তদন্ত শুরু করেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পানির নিচে ব্যবহৃত বিশাল আকারের স্বয়ংক্রিয় ড্রোন বহনের জন্য বিশ্বের প্রথম বিশেষায়িত ‘মাদারশিপ’ তৈরি করছে চীন। সাংহাইয়ের হুডং-ঝোংহুয়া জাহাজ নির্মাণ কারখানায় জাহাজটির নির্মাণকাজ চলছে বলে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে।
২০ মিনিট আগে
ভারতে প্রায় ৯ বছর ধরে কোনো মামলায় দোষী সাব্যস্ত না হয়েও কারাগারে আটক থাকার পর জামিন পেয়েছেন স্কটিশ শিখ অধিকারকর্মী জগতার সিং জোহাল। তাঁর পরিবার এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করলেও জানিয়েছে, জামিনের শর্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।
২ ঘণ্টা আগে
শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি চুক্তি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে বলে প্রকাশিত খবর ভারতের নজরে এসেছে। দেশটি নিজের স্বার্থ রক্ষায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের মহাপরিদর্শক (আইজি) জুলফিকার হামিদ...
৪ ঘণ্টা আগে