
কিছু বিষয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এমনটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি, যাতে অধিকতর আলোচনার পথ পরিষ্কার রাখা যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইসহাক দার জোর দিয়ে বলেছেন, ‘যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। এটি অত্যন্ত জরুরি।’ তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে, যাতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর হয়। নিজের বক্তব্যের শেষাংশে দার এই আশ্বাস পুনর্ব্যক্ত করেন।
অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে ‘একটি সমঝোতায়’ পৌঁছেছে। তবে তিনি উল্লেখ করেন, ‘গুরুত্বপূর্ণ দু-তিনটি বিষয়ে মতপার্থক্য’ এখনো রয়ে গেছে।
বাঘাই বলেন, এই আলোচনা হয়েছে ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এবং আলোচনা অনুষ্ঠিত হয়েছে অবিশ্বাস ও সন্দেহের আবহে। শুরু থেকেই এক বৈঠকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো যাবে, এমন প্রত্যাশা করা স্বাভাবিক ছিল না। তাঁর ভাষায়, ‘কেউই এমনটি আশা করেনি।’
এর আগে স্থানীয় সময় আজ রোববার ভোরে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে না পেরে তাঁর আলোচনাকারী দল পাকিস্তান ত্যাগ করছে। ভ্যান্স আলোচনার ত্রুটিগুলো উল্লেখ করে বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তসহ আমেরিকার দেওয়া শর্তগুলো মেনে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ‘খারাপ খবর হলো, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি, এটি (চুক্তিতে পৌঁছাতে না পারা) যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর। সুতরাং আমরা কোনো চুক্তিতে না পৌঁছেই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। আমাদের রেড লাইন বা চূড়ান্ত সীমাগুলো কী, তা অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি।’ ভ্যান্স জানান, আলোচনা চলাকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অন্তত ছয়বার কথা বলেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ক্রেমলিন এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে.
২ ঘণ্টা আগে
জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে ইরানকে উপগ্রহ চিত্র (স্যাটেলাইট ইমেজ) সরবরাহ করেছিল চীনা প্রতিষ্ঠানগুলো। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে...
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে যেতে চায় না এবং তারা যুক্তরাষ্ট্রের কাছে বার্তা পাঠিয়ে এই যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। একই সময়ে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে বলেও জানান ট্রাম্প...
৪ ঘণ্টা আগে
আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
৭ ঘণ্টা আগে